শিক্ষাগত যোগ্যতা বিতর্কে মোদির পাশে দাঁড়িয়ে কেজরি, উদ্ধবকে নিশানা পওয়ারের

আদানিকাণ্ডে আগেই বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন এনসিপি সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আদানিকাণ্ডে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবির বিরোধিতা করার পরে এবার শিক্ষাগত যোগ্যতা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ালেন শরদ পওয়ার। নাম না করে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওযাল ও শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরেকে খোঁচা দিয়েছেন এনসিপি সুপ্রিমো। বিজেপি নেতাদের সুরে সুরে মিলিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অযথা হইচই হচ্ছে। এটা কোনও ইস্যু নয়। বরং অন্য বিষয়ে নজর দিন।’

গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সুর চড়িয়েছেন আপ সুপ্রিমো আরবিন্দ কেজরিওয়াল। মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় গুজরাত হাইকোর্ট তাঁকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে। যদিও তাতে দমছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। উল্টে রবিবার থেকেই ‘আপনার ডিগ্রি দেখান’ বলে নয়া এক প্রচার শুরু করেছেন তাঁর দলের নেতারা। নিজেদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র প্রকাশ্যে তুলে ধরতে শুরু করেছেন। ওই প্রচারে সামিল হয়েছে শিবসেনা (উদ্ধব)-ও।

‘বান্ধব’ নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় চটেছেন শরদ পওয়ার। নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও উদ্ধব ঠাকরেকে কটাক্ষ ছুঁড়ে বলছেন, ‘আজ কলেজের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আপনার ডিগ্রি কী, আমার ডিগ্রি কী, এমন সব অবান্তর প্রশ্ন তোলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা কখনই রাজনেতিক ইস্যু হতে পারে না।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের