প্রবল তুষারধসে আটকে পড়া ৩০ জন নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনা

প্রবল তুষারপাতের মধ্যেও সেনাবাহিনীর জওয়ানরা সীমান্ত এলাকায় বাজপাখির মতো নজর রাখছেন। পাশাপাশি সাধারণ নাগরিক ও পর্যটকরা বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতেই জম্মু ও কাশ্মীরের চৌকিবাল-তাংধার সড়কে প্রবল তুষারঝড় ও ধসে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক। পড়ে জানা যায় ৩০ জন আটকে রয়েছেন প্রবল তুষারধসের কারণে। জানা যাচ্ছে, প্রবল তুষারপাতের মধ্যেই পরপর দুটি এলাকায় ধস নামে। মাঝের অংশে তাঁরা আটকে পড়েছিলেন। এমনটাই জানিয়েছিল একাধিক সংবাদ সংস্থা। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর মঙ্গলবার ভোররাতের মধ্যেই প্রত্যেককেই উদ্ধার করতে পেরেছেন সেনাবাহিনীর জওয়ানরা।

সূত্রের খবর, কাশ্মীরের জাতীয়সড়কের এসএম হিল ও খুনি নালার মধ্যবর্তী এলাকায় আটকে পড়েছিল বেশ কয়েকটি গাড়ি। তাতেই আটকে পড়েছিলেন সাধারণ নাগরিকরা। সেনা আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এনসি পাসের কাছে পৌঁছে যায় বাহিনী। ভারতীয় সেনার তরফে একটি বিশেষ প্রশিক্ষিত তুষারধস উদ্ধারকারী দল এবং জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের একটি দলকে সেখানে পাঠানো হয়। দুটি দল খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকা থেকে ১৪ জন নাগরিককে উদ্ধার করে নীলমের দিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

অন্য দলটি বাকি ১৬ জনকে এনসি পাসের কাছে সেনা ছাউনিতে নিরাপদে নামিয়ে নিয়ে আসেন। সেনাবাহিনী জানিয়েছে, রাতেই উদ্ধার করার পর ওই নাগরিকদের খাবার, চিকিৎসা পরিষেবা এবং থাকার জায়গা দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাস্তায় বরফ সরিয়ে মোট ১২টি গাড়িও উদ্ধার করা হয়েছে। সমগ্র উদ্ধারকাজটা চলে পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে। কাশ্মীরে হাড়কাঁপানো ঠান্ডায় ও প্রবল তুষারপাতের মধ্যেও সেনাবাহিনীর জওয়ানরা সীমান্ত এলাকায় বাজপাখির মতো নজর রাখছেন। পাশাপাশি সাধারণ নাগরিক ও পর্যটকরা বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকাজে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ