কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিজেপিকে ফের তোপ সোনিয়ার

শনিবার কর্নাটকের হুব্বাল্লিতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালান প্রাক্তন কংগ্রেস নেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সিবিআই, ইডি-সহ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সোনিয়া গান্ধি। আজ শনিবার কর্নাটকের হুব্বাল্লিতে নির্বাচনী সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, ‘ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থন করার কাজে ব্যবহার করছে বিজেপি সরকার। সরকারি সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে তলানিতে নিয়ে গিয়েছে।’

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট। সোমবার বিকেলেই শেষ হচ্ছে ভোট প্রচার। আর প্রচারের শেষ লগ্নে এদিন সন্ধ্যায় হুব্বাল্লিতে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেন সোনিয়া। ওই জনসভায় উপচে পড়েছিল ভিড়। নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁর কথায়, ‘মানুষের মধ্যে ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছে বিজেপি। ওই রাজনীতির বিরুদ্ধেই ‘ভারত জোড়ো যাত্রা’র আয়োজন করা হয়েছিল। আর ওই যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ঘাবড়ে গিয়েছে বিজেপি। যারা ঘৃণা ছড়ানোর রাজনীতি করে তারা কখনই কর্নাটকের উন্নয়ন করতে পারে না।’

কেন্দ্রে গত নয় বছর ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা ঘনিষ্ঠ শিল্পপতিদের কাছে বেচে দেওয়া ছাড়া মোদি সরকার আর কিছু করেনি বলেও অভিযোগ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। বিজেপিকে খোঁচা মেরে তিনি বলেন, ‘বিজেপি নেতাদের কথাবার্তায় মনে হয়, গণতন্ত্র ওদের পকেটে। কোনও প্রশ্নের সঠিক জবাব দেওয়ার মতো হিম্ম‍ৎ দেখাতে পারে না যে দলের নেতারা তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।’ কর্নাটক সহ একাধিক রাজ্যে বিজেপি ডাকাতি করেই ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রাজ্তন কংগ্রেস সভানেত্রী।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে