নারদ, নারদ! রাহুলের বিবৃতিতে দলেই শুরু কাজিয়া-কীর্তন

রাহুলের নিশানায মতিলাল ভোরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল (Rahul Gandhi) গান্ধির বিবৃতি নিয়ে দলেই শুরু হয়ে গেল কাজিয়া। এনফোর্সেন্ট ডিরেক্টরেটের (ED) জেরায় যুবরাজ জানান, ইয়ং ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েটেড জার্নালের চুক্তির যাবতীয় দায়িত্ব বর্তায় দলের প্রবীণ নেতা মতিলাল ভোরার কাঁধে। সেই সময় দলের যাবতীয় আর্থিক বিষয় দেখার জন্য তৎকালীন শীর্ষ নেতৃত্ব দায়িত্ব দিয়েছিলেন মতিলাল ভোরাকে।

রাহুল (Rahul Gandhi) একা নয়, দলের দুই প্রবীণ নেতা পবন কুমার বনসল এবং মল্লিকার্জুন খারগেকেও যখন  এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদ করে তারাও একই কথা বলেছিলেন। ইডি সূত্রে খবর, এই দুইয়ের বক্তব্য ছিল ইয়ং ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েটেড জার্নালের মধ্যে চুক্তির সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন দলের বেশ কয়েকজন নেতা। তবে প্রাথমিক দায়িত্ব ছিল মতিলাল ভোরার কাঁধে। দলের আর্থিক বিষয়ে মতিলাল ভোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে মতিলাল ভোরার পুত্র অরুণ ভোরাকে (Arun Vora) এই ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি বলেন প্রথম এই  অভিযোগ ভিত্তিহীন। রাহুল গান্ধি একথা ইডিকে জানিয়েছে বলে সে বিশ্বাস করে না। আর যদিও বা করে থাকে, এই তথ্যের কোনও ভিত্তিই নেই।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে অরুণ ভোরাকে বলা হয়, একা রাহুল গান্ধি নন, মল্লিকার্জুন খারগে এবং পবন কুমার বনশলেরও একই অভিযোগ। জবাবে মতিলাল-পুত্র বলেন, তিনি এই দুয়ের বিবৃতি শোনেনি। সুতরাং, এই নিয়ে বলার কিছু নেই।

রাহুলের দাবি উড়িয়ে দেওয়ার পাশাপাশি অরুণ ভোরা (Arun Vora) দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, এই মামলায় কংগ্রেসের জয় নিশ্চিত।

আরও পড়ুন ইডির দফতরে আজ রাহুলের হাজিরা, কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার দিল্লি

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০