টাকার বিনিময় বিধায়ক কেনার চেষ্টা বিজেপির, দাবি কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই লোকসভা নির্বাচন। তারআগেই বিজেপির বিরুদ্ধে  টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ তুললেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই তিনি এই  অভিযোগের কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

কেজরিওয়াল  বলেছেন, ‘সম্প্রতি আম আদমি পার্টির সাত বিধায়ককে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিজেপি সেই বিধায়কদের  জানিয়েছে কয়েকদিন পর কেজরিওয়ালকে গ্রেফতার করব। তার পর আমরা বিধায়কদের ভাঙব।‘

এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী জানান,’ যদিও বিজেপি দাবি করেছে যে ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে  । কিন্তু আমাদের তথ্য অনুযায়ী, তারা এখনও পর্যন্ত মাত্র সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। তারা সকলেই বিজেপিতে যোগ দিতে অস্বীকার করেছে।‘ একথায় কেজরিওয়াল দাবি করেছে দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি।

কেজরিওয়াল বলেন, ‘গত ৯ বছরে তারা আমাদের সরকার উৎখাতের জন্য অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কোনো সফলতা পায়নি তারা। ঈশ্বর এবং জনগণ সবসময় আমাদের সমর্থন করেছে। আমাদের সব বিধায়কও দৃঢ়ভাবে একসঙ্গে রয়েছেন।  এবার ও আমরা জয়লাভ করব।‘

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর তা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। আবারও ফের একবার কেজরিওয়াল বলেনন, দিল্লির সরকারকে ফেলতে তাঁকে বারবার ভুয়ো  আবগারি দুর্নীতি মামলায় তলব করছে কেন্দ্রীয় সংস্থা।

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম