১৫৬ দিন জেল খেটে তিহাড় থেকে ছাড়া পেলেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫১ দিন বাদে ফের খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধেয় দিল্লির তিহাড় জেল ছাড়া পান আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক। স্বামীকে স্বাগত জানাতে জেল গেটের বাইরে হাজির ছিলেন কেজরি-পত্নী সুনীতা কেজরিওয়াল। এ ছাড়াও হাজির ছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া-সহ আপের শীর্ষ নেতা এবং কর্মী-সমর্থকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় চলতি বছরের ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিন নিজেদের হেফাজতে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ১ এপ্রিল কেজরিকে জেল হেফাজতে পাঠানো হয়। দিল্লির তিহাড় জেলেই ঠাঁই হয় তাঁর। লোকসভা নির্বাচনে যাতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারেন তার জন্য গত ১০ মে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত ২ জুন তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। মোট দুই দফায় ১৫৬ দিন জেলে কাটাতে হয় তাঁকে। এদিন দুপুরে শীর্ষ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর স্থায়ী জামিন মঞ্জুর করায় খুশিতে মেতে ওঠেন আপের কর্মী-সমর্থকরা। বিকেলেই শীর্ষ আদালতের নির্দেশ পৌঁছে যায় তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে। দলের সুপ্রিমোর জেল মুক্তির কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই তিহাড় জেলের চার নম্বর গেটের কাছে ভিড় জমাতে থাকেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে উ‍ৎসবেও সামিল হন তাঁরা। আপ কর্মী-সমর্থকদের  ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নাচতেও দেখা যায়। কেজরির মুক্তি উপলক্ষে গেটের বাইরে ভিড় নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের তরফেও বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ  করা হয়েছিল।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!