কেজরিকে সমর্থনে হোয়াটসঅ্যাপ প্রচার শুরু  স্ত্রী সুনীতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এই আবহেই নির্বাচনের আগে নয়া পন্থা নিল অরবিন্দের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। শুক্রবার আম আদমি পার্টির নতুন প্রচার “Kejriwal ko Aashirvaad”  শুরু করেছেন কেজরিওয়ালের স্ত্রী। 

শুক্রবার রাজধানীবাসীর জন্য নতুন একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী। ওই হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করে কেজরি-পত্নী সুনীতা ‘৮২৯৭৩২৪৬২৪ হোয়াটসঅ্যাপ নম্বরে  আজ থেকে আমরা কেজরিওয়ালের জন্য আশীর্বাদ চেয়ে নতুন  এক প্রচার শুরু করতে চলেছি।  দিল্লির বাসিন্দারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা পাঠাতে পারেন।‘   এর আগে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রাক্তন আইআরএস আধিকারিক সুনীতা বলেছিলেন,’ ইডি হেফাজতে তাঁর স্বামীর শরীর ভাল যাচ্ছে না। কেজরিওয়ালের ওপর অত্যাচার করা হচ্ছে।‘

অন্যদিকে, এদিন সাংবাদিক সম্মেলন করে  দিল্লির মন্ত্রী আতিশী মারলেনা বলেন, ‘ইডি নয়, আসলে বিজেপি নেতৃত্ব কেজরিওয়ালজির ফোন দেখতে চান। কারণ, লোকসভা নির্বাচনের রণকৌশল এবং ইন্ডিয়া জোটের খুঁটিনাটি জানতেই দিল্লির মুখ্যমন্ত্রীর ফোন প্রয়োজন বিজেপি নেতাদের।’ এরপরেই হোয়াটসঅ্যাপ প্রচার শুরুর কথা ঘোষণা করলেন সুনীতা কেজরিওয়াল।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের র তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর