ফের আবগারি দুর্নীতি মামলায় ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ফের ইডির হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এবং লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গোয়া যাওয়ার কথা কেজরিওয়ালের। তাই এদিন ইডির দফতরে হাজিরা দিতে গেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এই নিয়ে চতুর্থবার হাজিরা এড়ালেন কেজরিওয়াল।

 বারবার ইডি তলব নিয়ে আম আদমি পার্টির তরফে জানান হয়েছে, কেজরিওয়াল যাতে লোকসভা ভোটের আগে প্রচারে নামতে না পারেন, সেজন্য তাঁকে গ্রেফতার করাই তাদের পরিকল্পনা। দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যান, তাদের মামলা বন্ধ হয়ে যায়। আমরা কোনও দুর্নীতি করিনি, আমাদের কোনও নেতা বিজেপিতে যাবেন না। এই প্রথম নয় এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি আপ প্রধান। কেজরিওয়াল এই তলব নিয়ে বলেন, ইডির জারি করা সমন অবৈধ এবং তাদের একমাত্র লক্ষ্য তাকে গ্রেপ্তার করা।

গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান