Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনের মাঝে বড় ধাক্কা,পদত্যাগ করলেন দিল্লির কংগ্রেস প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছেন লোকসভা নির্বাচন। তৃতীয় দফা ভোট গ্রহণের আগেই দিল্লিতে কংগ্রেস শিবিরে ভাঙন। রবিবার পদত্যাগ করলেন কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি  । আসন্ন নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে জোট করেছে কংগ্রেস। তা নিয়ে তিনি  বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। সেইজন্যই কংগ্রেস ছাড়লেন অরবিন্দর সিং লাভলি  ।

পদত্যাগ পত্রে কি লিখেছেন কংগ্রেস প্রধান? তিনি জানিয়েছেন, যেহেতু তিনি দিল্লি কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছেন না। সেইজন্যই দিল্লির পার্টি ইউনিটের প্রধান হিসাবে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে গিয়েছে। তাই কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন দিল্লি কংগ্রেসের প্রধান। পাশাপাশি অরবিন্দর সিং লাভলি   জানিয়েছেন, ‘দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটি দলের সাথে জোট করেছে যা কংগ্রেস পার্টির বিরুদ্ধে  বিদ্বেষপূর্ণ দুর্নীতির অভিযোগ আনার একমাত্র ভিত্তিতে গঠিত হয়েছিল। তা সত্ত্বেও দল দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। যা তাদের করা উচিত হয়নি।‘

এছাড়াও লাভলি  দাবি করেছেন,’দিল্লি কংগ্রেসের প্রধান হিসেবে তাঁর নেওয়া বেশ কিছু সিদ্ধান্তকে বাঁধা দিয়েছে এআইসিসি-র সাধারণ সম্পাদক। তাই দলের মধ্যে আমি কাজ করতে পাচ্ছিলাম না। সেইজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।‘ অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে  দিল্লিতে আপের সঙ্গে জোট বেধেছে কংগ্রেস। আম আদমি পার্টি লড়ছে চারটি আসনে, কংগ্রেস লড়ছে তিনটি আসনে। নির্বাচনে নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং পূর্ব দিল্লিতে আপ লড়াই করছে । অন্যদিকে চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে লড়াই করবে কংগ্রেস। এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি  ।  

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি