অর্থ পাচার মামলায় কার্তি চিদম্বরমের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

কার্তি সহ অন্যান্যদের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের মুখেই কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ফের অতি সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার আইএনএক্স মিডিয়া মামলায়  অর্থ পাচারের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র তথা তামিলনাডুর শিবগঙ্গার সাংসদের ১১ কোটি চার লক্ষ টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএমএলএ আদালতের নির্দেশ মেনে এদিন কার্তি চিদম্বরমের চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে কর্নাটকের কুর্গ জেলায় থাকা একটি স্থাবর সম্পত্তিও রয়েছে। উল্লেখ্য, ইউপিএ জমনায় আইএনএক্স মিডিয়া লিমিটেডে বিদেশি বিনিয়োগ নিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ এনে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিল দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। শিবগঙ্গার সাংসদকে গ্রেফতারও করা হয়। যদিও পরে শীর্ষ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। ওই মামলায় অতীতে তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল দুই কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই সারদা মামলায় চিদম্বরম পত্নী তথা আইনজীবী নলিনী চিদম্বরমের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এদিন ইডির সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি কার্তি চিদম্বরম। যদিও তাঁর ঘনিষ্ঠরা মনে করছেন, কর্নাটক বিধানসভা ভোটের মুখে কংগ্রেসের অস্বস্তি বাড়াতেই শিবগঙ্গার সাংসদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ‘মোদি ভৃত্য’ ইডির আধিকারিকরা।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য