ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু ৬ তীর্থযাত্রীর, আহত ২১

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৈশাখী অনুষ্ঠান থেকে ফেরার পথে পঞ্জাবে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে পঞ্জাবের ফতেহগড় সাহেব শহরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ৬ জন তীর্থযাত্রীর নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন। পাঞ্জাবের হিম্মতপুরা এলাকার কাছে মোরিন্দা-চুন্নি হাইওয়েতে।  

পুলিশ জানিয়েছে, যে বাসটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সেটিতে যান্ত্রিক গোলযোগ ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে বাসি পাথানার মোরিন্দা-চুন্নি সড়ক এলাকার হিম্মতপুরার কাছে এই ঘটনাটি ঘটে। বৈশাখী উপলক্ষে রূপনগর জেলার আনন্দপুর সাহিব থেকে শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে ভক্তরা দুর্ঘটনার সম্মুখীন হয়। মৃতরা ফতেহগড় সাহিবের মইন মাজরির বাসিন্দা।

আরও পড়ুন: ‘কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করছে’, নববর্ষে বিজেপিকে নিশানা মমতার

ফতেগড় সাহিবের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজ কুমার জানিয়েছেন, এই ঘটনায় এক মহিলাসহ ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।  আহতদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা  গিয়েছে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। 

 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার