লালকেল্লায় হানা, লস্কর জঙ্গি আরিফের মৃত্যুদণ্ড বহাল সুপ্রিম কোর্টে

লস্কর জঙ্গির সেই আবেদন খারিজ করে দিয়ে মৃত্যদণ্ডের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি : ২২ বছর আগে লালকেল্লায় (Red Fort) সেনা ব্যারাকে হামলার ঘটনায় দোষী লস্কর-ই-তৈবা জঙ্গি (Lashkar militant) মহম্মদ আশফাক আরিফের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেবচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আরিফ। লস্কর জঙ্গির সেই আবেদন খারিজ করে দিয়ে মৃত্যদণ্ডের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০০০ সালে লালকেল্লায় জঙ্গি হামলায় দুই সেনা আধিকারিক সহ তিনজন প্রাণ হারিয়েছিলেন। ২০০৫ সালের অক্টোবর নিম্ন আদালত মহাম্মদ আরিফকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তী সময়ে সেই রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতে যায় লস্কর জঙ্গি। তবে ২০১১ সালে আরিফকে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে শীর্ষ আদালত। আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় আরিফ। কিন্তু এদিন তার আবেদন ফের একবার খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় রিভিউ পিটিশন গ্রহণ করবে না শীর্ষ আদালত। বেঞ্চ বলে, ‘আসামীর অপরাধ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এই মামলায় আদালতের মতামতকে আমরা সমর্থন করছি এবং সাজা পুনর্বিবেচনা করার আর্জি প্রত্যাহার করছি।’

২০০০ সালের ২২ ডিসেম্বর লালকেল্লায় বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিল। হামলাকারীদের মধ্যে অন্যতম ছিল এই মহম্মদ আরিফ ওরফে আসফাক। এই হামলার তিনদিন পর ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় আরিফকে। এরপর ২০০৫ সালে নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়। ২০০৭ সালে সেই রায় বহাল থাকে দিল্লি হাইকোর্টে। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখল।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান