৪ বছরের নাতিকে নিজের কাছে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অতুলের মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছেলেকে আগেই হারিয়েছেন। যখের ধন একমাত্র নাতিকে আঁকড়ে ধরেই জীবনের বাকি সময় কাটাতে চান বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনয়ার অতুল সুভাষের মা অঞ্জু মোদি। তাই ৪ বছরের নাতির হেফাজত চেয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছেন। যদিও কোথায় রয়েছে অতুল সুভাষের চার বছরের শিশুপুত্র তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তরফে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক সরকারকে নোটিশ ধরানো হয়েছে।

গত ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মঘাতী হন পেশায় ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। জীবন শেষ করার  আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই সঙ্গে রেকর্ড করেছিলেন দেড় ঘণ্টার ভিডিয়ো বার্তা। স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গিয়েছিলেন অতুল। ইতিমধ্যেই নিকিতা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করার পাশাপাশি নিকিতা, তাঁর মা নিশা এবং ভাই অনুরাগকে গ্রেফতার করেছে।

নিজের নাতিকে কাছে রাখতে চেয়ে অতুলের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন অতুলের মা অঞ্জু মোদি। আবেদনে তিনি বলেছেন, ‘নাতি কোথায়, তা তিনি জানেন না। নাতিকে কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য তাঁকে বা তাঁর পরিবারের কাউকে জানানো হয়নি।’ এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানিতে আদালত তিন রাজ্যের সরকারকে নোটিশ দিয়ে শিশুটির বর্তমান অবস্থান জানতে চেয়েছে।

 

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?