বাবা সিদ্দিকীর খুনের মূলপাণ্ডা আনমোল বিষ্ণোইকে শিগগিরই দেশে ফেরানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের বিতর্কিত রাজনেতা বাবা সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে শিগগিরই দেশে ফেরানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তবে দেশে ফেরানোর পরে কোন তদন্তকারী সংস্থার হাতে আনমোলকে হস্তান্তর করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। কেননা, বিভিন্ন রাজ্যে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে আনমোলের বিরুদ্ধে।

গত বছরের ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই খুনের ঘটনায় নাম জড়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনার সময়ে ঘটনাস্থলে তিন আততায়ী ছিল। তবে দু’জনকে গ্রেফতার করতে পারলেও মূল হত্যাকারী আনমোল বিষ্ণোই পালিয়ে যায়। সিদ্দিকিকে খুনের পরেই বলিউড অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে প্রবেশ বাবা সিদ্দিকীর। প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধায়ক হন। পরে অবশ্য ২০১৪ এবং ২০১৯ সালের বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিতে (অজিত পাওয়ার গোষ্ঠী) যোগদান করেন তিনি।

আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে বাবা সিদ্দিকীকে হত্যার পাশাপাশি ২০২২ সালের মে মাসে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বলিউডের নায়ক সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। গত বছরের নভেম্বরে অবৈধভাবে প্রবেশের দায়ে মার্কিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি