রাতের থানা নিরাপদ নয় মহিলাদের জন্য, মত খোদ বিজেপির জাতীয় সহ-সভাপতির

তাঁর মন্তব্যকে 'নির্ভীক মন্তব্য' বলে বিরূপ করে এদিন কংগ্রেস নেতা সাব্বির আব্বাস বলেন, 'প্রাক্তন রাজ্যপাল অবশেষে সত্যিটাই বলে ফেললেন এবং তার জেরে বিজেপি সরকারের আসল রূপটাও সকলের সামনে চলে এল।'

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি বেবি রানী মৌর্য নারী নিরাপত্তা সম্পর্কে সম্প্রতি বলেছেন, ‘রাতের অন্ধকারে পুলিশ স্টেশন যাওয়া মহিলাদের জন্য মোটেই নিরাপদ নয়,’ এবং তিনি পরামর্শ দিয়েছেন যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেন পরিবারের কোনও পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে তবেই তারা রাতে থানার উদ্দেশ্যে রওনা দেন। দেশে নারীদের সুরক্ষার নিয়ে যখন একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তখন খোদ বিজেপির জাতীয় সহ-সভাপতির এরুপ বিতর্কিত মন্তব্যে কার্যত তোলপাড় জাতীয় রাজনীতি।

শনিবার নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের বেনারসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি বেবি রানী মৌর্য। সেখানে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘থানাতে মহিলা অফিসার এবং সাব-ইন্সপেক্টর অবশ্যই থাকেন। কিন্তু তবুও আমি বলব বিকেল পাঁচটার পর কিংবা রাতের অন্ধকারে কখনও কোনও মহিলার থানায় যাওয়া উচিত নয়। যদি একান্ত খুবই প্রয়োজন হয় তাহলে পরিবারের কোনও পুরুষ সদস্য, প্রয়োজনে আপনার ভাই, স্বামী কিংবা বাবাকে সঙ্গে নিয়ে তবেই থানায় যান।’

বেবি রানী মৌর্যের এরূপ মন্তব্য সামনে আসার পরেই উঠেছে বিতর্কের ঝড়। একদিকে যখন উত্তরপ্রদেশ সরকার নিজের রাজ্যকে ‘অপরাধমুক্ত রাজ্য’ বলে দাবি করতে উঠে পড়ে লেগেছে তখন সেই উত্তরপ্রদেশে বসেই খোদ বিজেপির এমন বিশিষ্ট নেত্রী কিভাবে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে এমন বিরূপ মন্তব্য করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় চাপে পড়েছে খোদ উত্তরপ্রদেশ সরকার। কারণ আগামী বছর অর্থাৎ ২০২২-এই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা তো দূরের কথা, পুলিশ প্রশাসনকেই ভরসা করতে পারছেন না খোদ বিজেপি নেত্রী। এমনকি তাঁর চোখে কোনও থানাই মহিলাদের জন্য নিরাপদ নয়। অর্থাৎ এক কথায় উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন যে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে যে কতটা অপারগ সেকথা এদিন মোটামুটি স্বীকারই করে নিলেন বেবি রানী মৌর্য।

বেবি রানী মৌর্যের এই বিতর্কিত মন্তব্য সামনে আসার পরে আবারও জাতীয় কংগ্রেসের তোপের মুখে পড়তে হয়েছে পদ্মা শিবিরকে। তাঁর মন্তব্যকে ‘নির্ভীক মন্তব্য’ বলে বিরূপ করে এদিন কংগ্রেস নেতা সাব্বির আব্বাস বলেন, ‘প্রাক্তন রাজ্যপাল অবশেষে সত্যিটাই বলে ফেললেন এবং তার জেরে বিজেপি সরকারের আসল রূপটাও সকলের সামনে চলে এল।’ এদিন বিজেপিকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টি নেতা ওয়াজেদ নাসিরও। ওয়াজেদের মন্তব্য, ‘উত্তরপ্রদেশে যখন অখিলেশ যাদবের সরকার ছিল তখন মহিলাদের থানায় যাওয়ার প্রয়োজনই পড়ত না। মহিলাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করতে হয় তা পুলিশ প্রশাসনের নখদর্পণে ছিল। কিন্তু বর্তমান পুলিশ অত্যন্ত উদ্ধত। রাজ্য পুলিশ থানায় বসে একের পরে এক অপরাধ করে চলেছেন। থানাতেই খুন করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাতে পুরুষরাই থানায় যেতে ভয় পাচ্ছেন, মহিলারা কিভাবে যাবেন?’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6