‘নেই সিসিটিভি ফুটেজ’, বদলাপুরে ধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের থানে জেলার একটি স্কুলে দুই শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়েছে বিশাল উত্তেজনা। বদলাপুর স্টেশনে বিক্ষোভ শুরু করেছিলেন আমজনতারা। এই আবহে সোমবার বদলাপুর কাণ্ড নিয়ে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেসরকর বলেন, ‘ যেদিন  কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তারপর থেকে  টানা ১৫ দিনের সিসিটিভি ফুটেজ উধাও।‘

কী করে সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গেল তা এখন জানা যায়নি। উল্টে বিজেপি শাসিত রাজ্যের শিক্ষামন্ত্রী সাফাই দিয়েছেন, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা তদন্ত করা হবে। পাশাপাশি নির্যাতিতাদের সরকারের তরফ থেকে  দেওয়া হবে আর্থিক সাহায্য। অন্যদিকে বদলাপুর-কাণ্ডে তদন্তের জন্য সিট গঠন করেছে মহারাষ্ট্র সরকার। সেই দল জানিয়ে দিয়েছে,  বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় দায় স্কুল কর্তৃপক্ষেরও। ঘটনার পর উপযুক্ত ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ঘটনাটির সূত্রপাত  গত ১৩ অগস্ট। ওই দিন বদলাপুরের এক স্কুলে নার্সারির দুই পড়ুয়াকে যৌন নিগ্রহ করে স্কুলেরই এক সাফাইকর্মী। এই ঘটনার পর ১৬ অগস্ট তাদের অভিভাবকেরা দায়ের করে অভিযোগ। ওই ঘটনায় ১৭ তারিখেই স্কুলের এক কর্মীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।  অন্যদিকে এই  কথা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল বদলাপুর। রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জনতা। 

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস