‘গুলির ক্ষত সারাতে ব্যান্ড এইড লাগানো’, নির্মলার বাজেটকে কটাক্ষ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃতীয় বার ক্ষমতায় আসার পর শনিবার  সংসদে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে  করল মোদি  সরকার। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানে আয়করের ওপর দেওয়া হয়েছে বিশেষ ছাড় । কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন ,’ যাতে মধ্যবিত্তদের হাতে টাকা থাকে সেইন্য  ১২ লাখ আয়ে পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না।’  একদিকে যখন বিজেপি নেতারা বাজেটের প্রশংসা করছে ঠিক তখনই  নির্মলার বাজেটকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধি । 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল নির্মলার বাজেটকে ‘ব্যান্ড এইড’- এর সঙ্গে তুলনা করেছেন । কংগ্রেস নেতা  লেখেন, ‘ গুলির ক্ষতগুলির ওপর ব্যান্ড এইড লাগানো হয়েছে । বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্য়ে আমাদের অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য় পুরো নজিরটাকেই বদল করা উচিত ছিল। কিন্তু এই সরকার ভাবনার দিক থেকেও দেউলিয়া ।’ 

বলা বাহুল্য, শুধু রাহুল নন এদিনের বাজেট নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সহ বিরোধী জোটের একাধিক নেতা । কংগ্রেস নেতা জয়রাম রমেশ বাজেটকে চারটি ভাগে ভাগ করেছেন । তাঁর কথায়,’ ২০২৫ সালের বাজেটের  মূলত রয়েছে  কৃষি , এমএসএমই , বিনিয়োগ এবং রপ্তানি। মনে হচ্ছিল পূর্ণাঙ্গ বাজেট  নয় বিহার বাজেট ঘোষণা হচ্ছিল ।’ অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন,’ বাজেটের থেকে মহাকুম্ভে কত জন প্রাণ হারিয়েছেন সেই পরিসংখ্যানটা দেওয়া উচিত । ‘ আবার আরজেডি নেতা তেজস্বী যাদব  এবারের বাজেটকে ‘ গ্রাম বিরোধী’ এবং ‘গরীব বিরোধী’ বলে আখ্যায়িত করেছেন । একথায় বলা যায়, ২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে মোদি সরকারকে একাধিক ইস্যুতে বিঁধছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব । 

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ