ফের বৃষ্টিতে বানভাসি বেঙ্গালুরু, উদ্ধারকাজে নৌকা

নতুন করে ভারী বৃষ্টিতে বেহাল বেঙ্গালুরু। রাতভর বৃষ্টির জেরে সোমবার জলমগ্ন শহর। তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : এর আগে গত সপ্তাহে বেঙ্গালুরুর রাস্তা থেকে মাছ ধরার ছবি চোখে পড়েছিল। এবার তথ্যপ্রযুক্তি নগরীর রাস্তায় দেখা গেল নৌকা চলছে। নতুন করে ভারী বৃষ্টিতে বেহাল বেঙ্গালুরু। রাতভর বৃষ্টির জেরে সোমবার জলমগ্ন শহর। তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ। রবিবার রাত থেকে টানা বৃষ্টি। সোমবার প্রশাসন নির্দেশিকা দিয়ে শহরবাসীকে ঘরে থাকার কথা বলেছে। জরুরি কাজ ছাড়া বাইরে বার হতে বারণ করেছেন। সব থেকে বেশি জল দাঁড়িয়েছে ইকো স্পেসের কাছে ভারথুর, বেল্লান্দুর, কে আর মার্কেট, সিল্ক বোর্ড জাংশনে। উদ্বেগ বাড়িয়ে বৃষ্টি আরও চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে, জলমগ্ন এয়ারপোর্ট রোডে আটকে রয়েছে বাস। দু’দিন আগেই ওই রাস্তা পরিদর্শন করে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বেলাগেরে-পানাথুর রোড এখন ছোটখাটো নদী বললে ভুল হবে না। উদ্ধারকারী দল নৌকায় চাপিয়ে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। মহাদেবপুরার অন্তত ৩০টি আবাসনের একতলা এবং বেসমেন্ট জলের নীচে। গত সোম এবং মঙ্গলবার এ রকম বিপাকে পড়েছিলেন বেঙ্গালুরুবাসী। গাছ উপড়ে বন্ধ ছিল বহু রাস্তা। দু’দিন বন্ধ ছিল স্কুল, কলেজ। এ সব নিয়ে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজকে চিঠি দিয়েছেন তথ্যপ্রযুক্তি কর্তারা। জানিয়েছেন, এই বৃষ্টির ফলে তাঁদের বহু কোটি টাকা ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃষ্টির কারণে ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, সেই বিষয়ে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে কথা বলবে তাঁর সরকার।

মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হবে কর্নাটক, বিশেষত বেঙ্গালুরুতে। উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, শিবমোগ্গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ভাসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা