২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট, টানা ৪ দিন মিলবে না পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের ডাকে  গোটা দেশজুড়ে হতে চলেছে  ব্যাঙ্ক ধর্মঘট। আগামী  ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে  ধর্মঘট।  তবে দুদিন ধর্মঘট থাকলেও পরিষেবা মিলবে চার দিন । কারণ, ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার তাই ওই দিন বন্ধ  থাকবে ব্যাঙ্ক। সেই সঙ্গে ২৩ তারিখ হল রবিবার । সব মিলিয়ে এরাজ্যে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা পাবেন না আমজনতারা । পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকায় দীর্ঘ সময়ে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

কী কী দাবিতে ডাকা হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট?

১) সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা।

২) ব্যাংকগুলোর সব ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ।

৩) ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে অর্থমন্ত্রক। এই জিনিস একেবারেই নিয়মবিরুদ্ধ। তারও জন্য প্রতিবাদ ।

৪) ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) কাছে যে  বকেয়া রয়েছে তা দ্রুত সমাধান ।

এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ইউনিয়ন জানিয়েছে, এক্সিকিউটিভ কমিটি আগামী মাসের ২৪-২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের প্রস্তাব দিয়েছে। এই দাবিগুলি না মানলে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বলা বাহুল্য, পরিসংখ্যান অনুসারে ২০১৭ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে মোট কর্মী ছিলেন ৮ লক্ষ ৫৭ হাজার ৮৪১ জন। ২০২৪ সালে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৬ হাজার। এখান থেকেই স্পষ্ট যে দিন দিন কমছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মী সংখ্যা । তাই নিয়োগের দাবি তুলে এবার ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের একাংশ ।     

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের