ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এবারই প্রথম নয়, এর আগেও পিছিয়ে গিয়েছিল হিয়ারিং। মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলাকারীদের আইনজীবীদের মধ্যে একজন অনুপস্থিত থাকায় মামলা পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে কবে হবে এই শুনানি তা এখনো স্পষ্ট হয়নি। আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতকে মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন তাঁরা। শীর্ষ আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বরের কবে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।

কেন্দ্র সরকার কর্মীদের যেই হারে দিয়ে দেয় সেই হারেই রাজ্য সরকারকেও দিয়ে দিতে হবে। এমনই দাবিকে সামনে রেখে মামলা দায়ের করেছে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন। প্রথমেই টেড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে সেই মামলা। অবশেষে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেই শুনানির দিনও পিছিয়ে গিয়েছে। এর আগে আরও ২বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। এবার কবে সেই শুনানি হবে তা জানাবে আদালত।

বহুদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কবে পাবেন তাদের প্রাপ্য ডিএ। শীর্ষ আদালত ও রাজ্য সরকারের দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী। যদি একবার ঘোষণা হয় ডিএ-র। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২৫ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। নির্দিষ্ট সময়সীমা ও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আরো ছয় মাস সময় চেয়েছে রাজ্য।

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র পরিমাণ ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু সেই পথে না হেঁটে রাজ্য আরও কিছুদিন সময় চেয়েছে।

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের