দুয়োরানি বাংলার শুনানির সময়সীমা নিয়ে চূড়ান্ত গড়িমসি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : যোগীরাজ্য সুয়োরানি, বাংলা দুয়োরানি।SIR-র সময়বৃদ্ধি নিয়ে কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। বাংলা সহ ১২ রাজ্যে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। নির্ধারিত সময়ে বাংলা সহ উত্তরপ্রদেশেও SIR কাজ সম্পন্ন হয়নি। কিন্তু সময় বৃদ্ধি নিয়ে উত্তর প্রদেশকে ছাড়পত্র দেওয়া হলেও, বাংলা এখনও ওয়েটিং লিস্টে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বৃদ্ধির আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে গত শনিবারে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ২৪ ঘন্টার বেশি কেটে গেলেও সেই বিষয়ে কোনও নির্দেশিকা আসেনি। কিন্তু অন্যদিকে যোগী রাজ্যে সময় বৃদ্ধিতে ছাড়পত্র দিচ্ছেন জ্ঞানেশ কুমাররা। এখানে প্রশ্ন উঠছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শুনানির সময়সীমা বৃদ্ধি করা নিয়ে এত গরিমসি কেন?

জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ছিল শুনানির শেষ দিন। রাজ্যের বাকি থাকা শুনানি পর্ব শেষ করা সম্ভব হয়নি। পিছিয়ে রয়েছে সাত থেকে আটটি জেলা। তাই সাত দিন সময় বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। শুনানের সময়সীমা বৃদ্ধি নিয়ে কিছু জানানো না হলেও শুনানি চালানোর কাজ চলেছে। উত্তর ২৪ পরগনার বারাসাত, হাবরা, দেগঙ্গা, কলকাতার বহু জায়গা যেমন কাশীপুর বেলগাছিয়া যাদবপুর রাসবিহারী বালিগঞ্জ ভবানীপুর সহ বিভিন্ন অঞ্চলে শুনানি চলেছে।

বিজেপি শাসিত রাজ্য যোগী রাজ্যে আবেদন জানানোর প্রায় সঙ্গে সঙ্গেই একাধিক দফায় এস আই আর এর সময় বৃদ্ধিতে কমিশন ছাড়পত্র দিয়েছে। সেই একই জায়গায় দাঁড়িয়ে বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। এক কথায় বলা হচ্ছে যোগী রাজ্য সুয়োরানী! মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বাংলাকে টার্গেট করা হচ্ছে। কমিশনের এই ধরনের দ্বিচারিতা সেই কথাতেই স্পষ্ট করছে। বাংলায় এস আই আর প্রক্রিয়ায় কাজ করার জন্য ৮৫০৫ জন গ্রেড বি অফিসার দেওয়ার কথা নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরেও জিইয়ে রয়েছে শুনানি সঙ্কট।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা