আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের পোষা ম্যাকাও। তাই তার প্রতি একটা আবেগ, ভালবাসা থাকবেই। এই ভালবাসা তৈরি হয় ম্যাকাওয়ের সৌন্দর্য এবং মধুর ডাকের মধ্যে দিয়ে। ছোট পাখিটিকে লালনপালন করে বড় করে তুলেছিলেন ব্যবসায়ী অরুণ কুমার। নানা স্মৃতি তৈরি হয়েছিল পোষা ম্যাকাওটিকে ঘিরে। তাই তার ক্ষতি হোক চাননি অরুণ কুমার। বরং বিপদ বুঝে বাঁচাতে গিয়েছিলেন। শেষে পোষা ম্যাকাও পাখিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মালিক। এই পরিস্থিতি দেখে ম্যাকাও পাখিটিও নিজের মালিককে বারবার ডাক দিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। অবলা প্রাণীটি মালিককে হারিয়ে চোখের জল ফেলল।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। নিজের পোষা ম্যাকাও পাখিকে বাঁচাতে চেয়েছিলেন ৩২ বছর বয়সের ব্যবসায়ী অরুণ কুমার। যখন তিনি দেখতে পান পোষা ম্যাকাও পাখিটি ইলেকট্রিক পোলের কাছে গিয়ে বসেছে তখন মনে আসে বিপদের আশঙ্কা। তড়িঘড়ি সেখান থেকে ম্যাকাও পাখিটিকে বাঁচাতে ওখানে যান ব্যবসায়ী অরুণ কুমার। আড়াই লাখ টাকার ওই পাখিকে বাঁচাতে গিয়ে অরুণ কুমারের হাত লেগে যায় হাইভোল্টেজ তারে। ব্যস, মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাণ ব্যবসায়ী।

তারপর কী ঘটল সেখানে?‌ এই দৃশ্য দেখে বারবার ডাকাডাকি করতে থাকে ম্যাকাও। কিন্তু কোনও সাড়া মেলেনি। বেঙ্গালুরুর গিরিনগর এলাকায় শুক্রবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাতে স্টিলের পাইপ নিয়ে পাঁচিলে উঠেছিলেন অরুণ কুমার। যাতে পাখিটি বিপদে পড়ার আগেই তিনি বাঁচাতে পারেন। ওই পাইপটিই ইলেকট্রিক তারে লেগে যায়। আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ। আর পাঁচিল থেকে পড়ে যান।

আর কী জানা যাচ্ছে?‌ পাঁচিল থেকে পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে যান ব্যবসায়ী অরুণ কুমার। পুলিশ সূত্রে খবর, ম্যাকাও পাখিকে বাঁচাতে স্টিলের পাইপ ব্যবহার করতে গিয়েছিলেন ব্যবসায়ী অরুণ কুমার। কিন্তু অসাবধানতায় সেটি লেগে যায় হাইভোল্টেজ তারে। তখনই পড়ে গিয়ে রক্তাক্ত হন। স্থানীয় হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যানবাহনের নম্বর প্লেট তৈরির ব্যবসা করতেন অরুণ কুমার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। পাখির জন্য নিজের প্রাণ দেওয়ার ঘটনা সত্যিই বিরল। যা নিয়ে এখন জোর আলোচনা চলছে।

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী