ওয়াশিং মেশিনে আটকে শিশুদের নির্মম অত্যাচার, বেঙ্গালুরুর ডে কেয়ার বিতর্কে গ্রেফতার ১

ভিডিওটি ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যেই ডে কেয়ারের একজন মহিলাকর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। যার নাম বিজয়লক্ষ্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডে কেয়ারে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে শিশুদের, কান্না থামাতে তাঁদের মুখ জেট স্প্রে দিয়ে জল ঢালা হচ্ছে, বাথরুমেও দীর্ঘক্ষণ আটকে রেখে চলছে লাগাতার অত্যাচার, বৃহস্পতিবার (২ জুলাই) বেঙ্গালুরুর ক্যাপজেমিনির ডে কেয়ারের একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। যেখানে দেখা গিয়েছে, দুই বছরেরও কম বয়সী শিশুদের উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে ডে কেয়ারে কর্মরত আয়ারা। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছে। শিউরে উঠেছে প্রশাসনিক মহলও। শুরু হয়েছে অ্যাকশন। ইতিমধ্যেই পুলিশ ওই ডে কেয়ারের সঙ্গে যুক্ত পাঁচজন মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আর ভিডিওটি ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যেই ডে কেয়ারের একজন মহিলাকর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। যার নাম বিজয়লক্ষ্মী। শিশু অধিকার কর্তৃপক্ষ ঘটনাটির দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও তিনজনকে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। দ্রুত ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কান্নার শাস্তি হিসেবে শিশুদেরকে জোর করে ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে ঢোকানো হচ্ছে, জেট স্প্রে দিয়ে মুখে জল ছিটানো হচ্ছে এবং বাথরুমের ভেতরে আটকে রাখা হচ্ছে। এই ঘটনাটি বারবার ঘটত কিনা, এখন তা খতিয়ে দেখছে পুলিশ।

ন্ধ করে দেওয়া হয়েছে ক্যাপজেমিনি ডে কেয়ার। জানা গিয়েছে, মুলত ক্যাপজেমিনির নামে ওই সংস্থার কর্মীদের সন্তানের জন্য এই ডে কেয়ার তৈরি করা হয়েছিল। সেখানে আইটি কর্মীরা সন্তানদের রেখে কাজে যেতেন। এই আশায় যে, ডে কেয়ারে নিরাপদে থাকবে তাঁদের সন্তানরা। কিন্তু অভিভাবকদের আড়ালে এমন কীর্তি করত ডে কেয়ারের কর্মীরা, তা দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। ভিডিওতে প্রমাণ, দিনের পর দিন দুধের শিশুদের উপর এহেন অমানবিক নির্যাতন চালিয়েছেন তাঁরা। প্রত্যেকদিন অন্তত ১৫ থেকে ২০ জন শিশু থাকত ওই ডে কেয়ারে। অতীতে এই নিয়ে মুখ খুলেছিলেন ডে কেয়ারের এক কর্মী। কিন্তু তাঁকে চাকরি খোয়াতে হয়। তখন প্রমাণের অভাবে বিষয়টি নিয়ে সুর চড়াতে পারেননি ওই কর্মী। অবশেষে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল কর্নাটক শিশু রক্ষা মন্ত্রক।

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল