৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার স্বপ্নভঙ্গ করে রাউন্ড ১৬-তে পৌঁছে গেল সুইৎজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে আজ, শুক্রবার (ভারতীয় সময়) মুখোমুখি হয়েছিল আলজেরিয়া ও সুইৎজারল্যান্ড। সেই ম্যাচেই ২-০ গোলে জিতে শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে সুইৎজারল্যান্ড। এমবোলো ও এনদোয়ের গোলে ২–০ গোলে আলেজরিয়াকে হারিয়েছে তারা। ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইৎজারল্যান্ড।

এদিনের ম্য়াচে আলজেরিয়াকে ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা গিয়েছে। আর সেই সুযোগই নিয়েছিল সুইৎজারল্যান্ড। যার ফলে হেলায় আলজেরিয়াকে হারাল তারা। প্রায় ৪৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১১টি শট নিয়েছে সুইৎজারল‍্যান্ড। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আটটি শট নিয়ে দুটি লক্ষ‍্যে রাখতে পারে আলজেরিয়া। কিন্তু জালে ঢোকেনি বল। ম্য়াচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পেয়ে হাতছাড়া করে আলজেরিয়া। রাফিক বেলগালির ক্রসে ডামি করেন মাহরেজ, বিপজ্জনক জায়গায় বল পান আলজেরিয়ার হোসাম আওয়ার। কিন্তু ঠিকঠাক শটই নিতে পারেননি তিনি। তারপরেই ম্য়াচের ১১ মিনিটে এগিয়ে যায় সুইৎজারল‍্যান্ড। ব্রিল এমবোলো গোল করেন। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেলেও ফের হাতছাড়া করে আলজেরিয়া। তাদের ফুটবলার ইব্রাহিম মাজা, মাহরেজের ক্রসে তড়িঘড়ি শট নিতে গিয়ে লক্ষ‍্যে রাখতে পারেননি।

আরও পডুন: স্প্যানিশ অভিনেত্রী এস্টারের প্রেমে পড়েছেন এমবাপ্পে, জোর গুঞ্জন

হাফটাইমের পর ম্য়াচে ফিরেই ব‍্যবধান দ্বিগুণ করে সুইৎজারল‍্যান্ড। ড্যান এনদোয়ের গোলে ২–০-তে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। ৪৬ মিনিটে দারুণ একটি শটে গোল করেন সুইৎজারল‍্যান্ডের এনদোয়ে। তারপরেই আলজেরিয়া বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। আগামী ৭ জুলাই কলম্বিয়া কিংবা ঘানার বিরুদ্ধে শেষ ষোলোর ম‍্যাচে খেলবে সুইৎজারল‍্যান্ড।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ