‘ভগবত গীতা বাজে, সঠিক শিক্ষা দেয় বাইবেল’, তামিলনাড়ুর শিক্ষকের মন্তব্য ঘিরে বিতর্ক

অভিভাবকদের কাছ থেকে এই ধরণের অভিযোগ পাওয়ার পর থেকেই কার্যত নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভগবত গীতা নয়, বরং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলই শিশুদের শিক্ষা প্রদানের জন্য আদর্শ। সম্প্রতি তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি সরকারি স্কুলের শিক্ষকের এরুপ সাম্প্রদায়িক মন্তব্যকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড়। জানা যাচ্ছে, ওই সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়ার বাবা মা সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষককে এসে জানান যে, স্কুলেরই এক শিক্ষক সম্প্রতি শিশুদের পড়ানোর সময়ে এমনভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খ্রিস্টান ধর্মের প্রচার করছেন। অভিযুক্ত ওই শিক্ষক সম্প্রতি ওই শ্রেণীর বাচ্ছাদের ক্লাসে পড়ানোর সময়ে বলেছেন যে, ভগবত গীতা বাজে। সঠিক শিক্ষার জন্য সকলের বাইবেল পড়া উচিৎ। এর পাশাপাশি ওই শিক্ষক পড়ুয়াদের খাবারের আগে প্রার্থনা করা, হাঁটু মুড়ে বসিয়ে ক্রস চিহ্ন করে প্রার্থনা করার মতো একাধিক খ্রিস্টান রীতিনীতি শিখিয়েছেন বলেও অভিযোগ।

জানা যাচ্ছে, অভিভাবকদের কাছ থেকে এই ধরণের অভিযোগ পাওয়ার পর থেকেই কার্যত নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এবং পুরো ঘটনাটি তদন্তের পরে অভিযুক্ত ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। 

এই ঘটনা প্রসঙ্গে আবার স্ট্যালিন সরকারকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা নারানয়ন তিরুপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘খ্রিস্টানদের ভোট ব্যাঙ্কের কথা ভুলে স্ট্যালিন সরকারের উচিত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা এবং অভিযুক্তকে শাস্তি দেওয়া। যদিও এই ব্যাপারে তামিলনাড়ু সরকার কতটা কি করবে সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এর আগে আমরা লাবণ্যর ঘটনাও দেখেছি।’ 

অন্যদিকে অভিযুক্ত ওই শিক্ষকের উকিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে,  বাকি অভিযোগ ভিত্তিহীন। কিন্তু ওই শিক্ষক শুধুমাত্র বাইবেল পড়ে দেখার কথা বলেছিলেন। এর মধ্যে ভুল কি আছে।  

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?