চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নীতীশ কুমারকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়ে পাটনায় পোস্টার

নিজস্ব প্রতিনিধিঃ ‘ভারত রত্ন’ দিতে হবে নীতিশ কুমারকে। এই দাবিতেই পাটনার জুড়ে ছড়িয়েছে পোস্টার। জানা গিয়েছে, এই পোস্টারটি ছাপিয়েছেন জেডিইডি পার্টির নেতা ছোটু সিং। বলা বাহুল্য, শনিবার পাটনার  জেডিইডির অফিসে রয়েছে কার্যনির্বাহী সভা। তাই  পাটনার রাস্তায় বিশাল পোস্টার লাগানো হয়েছে। আর সেখানে নীতীশ কুমারকে ভারত রত্ন দেওয়ার দাবি জানান হয়।  

শুধু তাই নয়  পাটনায় ছড়িয়ে পড়া পোস্টারে  নীতীশের সঙ্গে দেখা গিয়েছে  কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, বিহার সরকারের মন্ত্রী বিজেন্দ্র যাদব, বিজয় চৌধুরী, অশোক চৌধুরী, কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা এবং দলের রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহারকে। অন্যদিকে নীতীশকে ভারত রত্ন দেওয়ার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ হয়েছে নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেন,’ প্রথমে মুখ্যমন্ত্রীর চেয়ারটি ধরে রাখতে জোট পরিবর্তন। বিহারে রেকর্ড হারে ব্রিজ ভেঙে পড়ার জন্য #bharatratan চায়।‘

আরও পড়ুনঃ মাথায় হাত, হু হু করে বাড়ছে  নিরামিষ থালির দাম

উল্লেখ্য, ২০২৫ সালে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর ‘জন সুরাজ পার্টি’ গঠন করেছেন। তাতেই চাপ বেড়েছে নীতীশের। বিভিন্ন রাজনীতিবিদ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে বিহারে বড়সড় রাজনৈতিক ঝড় আসতে চলেছে। তাই ক্ষমতা দখলে রাখতে তৎপর হয়েছে নীতীশ কুমার।

Published by:

Share Link:

More Releted News:

আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, আহত একাধিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ