শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শ্মশান হল পবিত্র স্থান। মানুষের শেষ যাত্রা হয় শ্মশান দিয়েই। কিন্তু সেই শ্মশানের মতো পবিত্র স্থানে মদের আসর বসাল একদল যুবক। শুধুই মদের আসর নয়, শ্মশানে জ্বলন্ত চিতার আগুনে চিকেন পুড়িয়ে খাওয়ার অভিযোগ একদল মদ্যপ যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহাজানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার সকালে বীরপাল নামের এক ব্যক্তির বাবা প্রয়াত হোন। তারপরেই গ্রামবাসীদের সঙ্গে গতকালই স্থানীয় শ্মশানে গিয়েছিলেন বীরপাল। সেখানেই বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। দুপুরের মধ্যে সকলেই শ্মশান থেকে দাহকাজ শেষ হতেই বাড়ি ফেরেন। বীরপাল জানিয়েছেন, তিনি যখন রবিবার সন্ধ্যায় শ্মশানে যান তখন চাঞ্চল্যকর দৃশ্য দেখেন। একদল যুবককে মদ খাওয়ার পাশাপাশি তাঁর বাবার চিতার ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনের উপর কড়া বসিয়ে মাংস রান্না করতে দেখেন বীরপাল। সেই দৃশ্য দেখেই ক্ষুব্ধ বীরপাল প্রথমে ওই যুবকদের তাড়া করেন। কিন্তু ওই মদ্যপ যুবকরা পাল্টা বীরপালকে শ্মশান ছাড়া করেন।

আরও পডুন: ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

তারপরেই থানায় গোটা বিষয়টি জানান বীরপাল। অভিযোগ পেয়েই শ্মশানে গিয়ে মদ্য়পদের পাকড়াও করে পুলিশ। যদিও একজন বাদে বাকি যুবকরা পালিয়ে যায়। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘বীরপাল আমাদের খবর দেন। তারপরেই ঘটনাস্থলে পৌঁছে এক যুবককে গ্রেফতার করি। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের সময়ে ওই যুবক পুলিশকে জানিয়েছে যে, তারা তিনজন বন্ধু বসে সেখানে মদ্যপান করছিল। এমন সময়ে একটি জ্বলন্ত আগুন দেখতে পেয়ে তারা তাতে মাংস রান্না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা যে চিতার আগুন, তা মাথায় ছিল না বলে জানিয়েছেন ওই যুবক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফজাতে নিয়েছে। বাকি দুই মদ্যপ যুবকের সন্ধান চালানো হচ্ছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক