কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাংলাদেশে দিনে দিনে বেড়েই চলেছে অপরাধের ঘটনা। কিছুদিন আগেই রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। তার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এসেছে আরও এক  নৃশংস হত্যাকাণ্ডের খবর। এবার ঘটনাস্থল  কুমিল্লার দেবিদ্বার। একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের মা,  বৌদি এবং মাত্র দুই বছরের ভাইঝি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় শালঘর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।  পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সকালে ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ইমন। অভিযোগ, প্রথমে তাঁর মা পেয়ারা বেগম, বৌদি রাবেয়া বেগম এবং দুই বছরের ভাইঝির  গলা কেটে দেওয়া হয়। ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও শিশুটির মৃত্যু হয়।  গুরুতর জখম অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।  চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

আরও পড়ুন: খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অভিযুক্তের মা পেয়ারা বেগম ও শিশুটির মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ, ব্যক্তিগত কারণ নাকি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।  

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য