তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে বিধানসভার ভোট প্রচারে কংগ্রেসের প্রধান মুখ প্রিয়াঙ্কাই

চলতি বছরের শেষের দিকে বিধানসভা ভোট রয়েছে তেলঙ্গানা ও মধ্যপ্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশ এবং কর্নাটক বিধানসভা ভোটে তিনিই ছিলেন কংগ্রেসের প্রচারের প্রধান মুখ। তাঁর নেতৃত্বে নির্বাচনী প্রচারে ঝড় তুলে দুই রাজ্যে সাফল্য পেয়েছে হাত শিবির। দেশের দুই রাজ্যে সম্প্রতি ক্ষমতা দখলের পর এবার মধ্যপ্রদেশ এবং তেলঙ্গানাতেও আগামী বিধানসভা ভোটে কংগ্রেসের প্রচারের জন্য প্রধান দায়িত্ব দেওয়া হল প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi)।

চলতি বছরের শেষের দিকে বিধানসভা ভোট রয়েছে তেলঙ্গানা ও মধ্যপ্রদেশে। ইতিমধ্যে তেলঙ্গানাতে একটি পদযাত্রা সেরে ফেলেছেন সনিয়া কন্যা প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রের খবর, আগামী ১২ জুন মধ্যপ্রদেশে একটি পদযাত্রা করতে পারেন তিনি। মাসে ১৫০০ টাকা করে প্রত্যেক মহিলার রোজগারের নিশ্চয়তা দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের পদযাত্রা থেকে কংগ্রেসের সেই নির্বাচনী প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন প্রিয়াঙ্কা  গান্ধি। ছত্তিশগড়েও নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তাঁর।

মহিলাদের জন্য মহিলা সম্বাদ নামে একটি ফোরাম করেছিল কংগ্রেস। যা গত বছর উত্তরপ্রদেশের ভোটে মহিলাদের সংগঠিত করেছিল হাত শিবির। শুধু তাই নয়, সম্প্রতি কর্নাটক ভোটেও কংগ্রেসের নির্বাচনী প্রচারের অংশ ছিল এটি। মহিলা ভোটারদের কথা মাথায় রেখে কর্নাটক বিধানসভা ভোটে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ, মাসে মাসে টাকার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই প্রতিশ্রুতিতে ভর করে দক্ষিণের রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১৩৫টিতে জয়ী হয়েছে হাত শিবির। চলতি বছরে নির্বাচন হওয়ার কথা রয়েছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং ছত্তিসগড়ে। মহিলাদের জন্য এই রাজ্যগুলিতে প্রকল্প ঘোষণা করতে পারে হাত শিবির।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর