বিহারে ফের ধাক্কা খাচ্ছে এনডিএ, মহাজোটে যোগ দিচ্ছেন এলজেপির তিন সাংসদ

যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলেও তিন জনের কেউই কোনও মন্তব্য করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে ফের ধাক্কা খেতে চলেছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ। এবার এনডিএ ছেড়ে নীতীশ কুমার (Nitish Kumar)-তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে হাত মেলাচ্ছেন তিন সাংসদ। ওই তিন সাংসদই লোক জনশক্তি পার্টি (LJP) থেকে নির্বাচিত। যদিও দলে ভাঙনের পরে চিরাগ পাসোয়ানের (Chirag Paswan) শিবির ছেড়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের (Ramvilas Paswan) ভাই পশুপতি পারসের (Pashupati Paras) শিবিরে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী লোকসভা ভোটে এনডিএ’র হয়ে দাঁড়িয়ে জেতার সম্ভাবনা নেই বুঝতে পেরেই নীতীশদের মহাজোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের খবর, ওই তিন সাংসদ হলেন নওদা থেকে নির্বাচিত চন্দন সিং (Chandan Singh), খাগারিয়ার চৌধুরী মেহবুব আলি কেসর (Choudhury Mehaboob Ali Keshar) ও বৈশালীর বীনা দেবী (Veena Devi)। এদের মধ্যে চৌধুরী মেহবুব আলি কেসর (Choudhury Mehaboob Ali Keshar) রাষ্ট্রীয় জনতা দলে এবং চন্দন সিং সিং (Chandan Singh), ও বীনা দেবী (Veena Devi) সংযুক্ত জনতা দলে নাম লেখাতে পারেন। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলেও তিন জনের কেউই কোনও মন্তব্য করেননি।

বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে নীতীশ কুমার কংগ্রেস ও আরজেডির সঙ্গে হাত মেলানোয় রাতারাতি রাজ্যের রাজনৈতিক সমীকরণ ও পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। কেননা, কার্যত বিহারে আর কোনও সহযোগী নেই পদ্ম শিবিরের। জোট শরিক হিসেবে রয়েছে লোক জনশক্তি পার্টির পারস গোষ্ঠী। কিন্তু সেই গোষ্ঠীর তিন সাংসদের শিবির ত্যাগের ফলে বড়সড় ধাক্কার মুখে বিজেপি নেতৃত্ব।

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র