তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ। সম্প্রতি ভারত  টি-টোয়েন্টি খেলায় বেশ কিছুটা ছন্দ হারিয়েছে।  এমনকি আইসিসির ক্রমতালিকার এক নম্বর জায়গা থেকেও ছিটকে গিয়েছে। সবটা নিয়েই ফের শুরু হতে চলেছে খেলা। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবোয়ে। আসন্ন সিরিজের জন্য তিনটি পরিবর্তন করেছে জিম্বাবোয়ে। তাদের দলে অনভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাফাদজওয়া সিগাকে অন্তর্ভুক্ত করেছে ।  

১৫ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়েসলি মেডভে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাফাদজওয়া সিগা প্রথমবারের মতো জিম্বাবোয়ের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। ফাস্ট বোলার নিউম্যান নিয়ামহুরিও চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন। সামান্য চোটের কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারেননি। সিকান্দার রাজার অধিনায়কত্বে জিম্বাবোয়ে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলার চেষ্টা করবে। জিম্বাবোয়ে সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তারা একমাত্র টেস্ট ম্যাচে এক ইনিংস ব্যবধানে জেতে এবং তারপর একদিনের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়। তবে, বুলাওয়েতে হওয়া  টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে ঘুরে দাঁড়ায়। 

ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের স্কোয়াড 

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, বেন কুরান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধভেরে, ⁠তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, ‌রিচার্ড এনগারাভা,  নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা, তাফাদজওয়া সিগা । 

জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলের সময়সূচী 

প্রথম টি-টোয়েন্টি- ২৩ জুলাই (হারারে) 

দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৫ জুলাই (হারারে)

তৃতীয় টি-টোয়েন্টি – ২৬ জুলাই (হারারে)

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম