রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে সিজেপি-র (CJP) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবারের (২০ জুলাই) সংঘর্ষের পর তদন্তে নেমে একাধিক ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তদন্তের অগ্রগতির মধ্যেই সামনে এসেছে বিক্ষোভকারীদের মধ্যে আদান-প্রদান হওয়া কয়েকটি চ্যাট। যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেলে কীভাবে যোগাযোগ বজায় রাখা হবে, তা নিয়ে আলোচনা থেকে শুরু করে রাজনৈতিক মন্তব্য এবং এই লক্ষ্যের জন্য জীবন উৎসর্গ করার ইচ্ছার কথাও উঠে এসেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সূত্র জানিয়েছে, এই চ্যাটগুলির সত্যতা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। তদন্তকারীরা চ্যাটগুলোর সত্যতা এবং জড়িত ব্যক্তিদের পরিচয় যাচাই করছেন। তদন্তকারীদের বক্তব্য, প্রযুক্তিগত যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও বার্তাকেই প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু কথোপকথনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে বিক্ষোভস্থলে পৌঁছানোর পর ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। সেই কারণে আগেভাগেই বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। আগের বিক্ষোভেও নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করা হয়েছিল এবং এবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যে দল নিয়ে বিক্ষোভে যোগ দেওয়া হবে, তাদের মধ্যে আগেই যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন যে, বিক্ষোভকারীরা ব্লুটুথ সংকেত ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারে এমন কিছু অ্যাপ্লিকেশনেরও পরামর্শ দিয়েছিলেন। এমনকি ওই অ্যাপগুলির লিঙ্কও শেয়ার করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো তদন্ত করছে এবং জানিয়েছে যে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। 

মেসেজগুলোর মধ্যে লেখা ছিল, বিক্ষোভস্থলে প্রবেশের আগে দলের প্রত্যেক সদস্যের মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করা এবং আগেই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকা নিশ্চিত করতে হবে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ , ড্রোনে তোলা ভিডিও, মোবাইল ফোনের রেকর্ডিং এবং অন্যান্য ডিজিটাল তথ্যের সঙ্গে এই চ্যাটগুলির মিল খুঁজে দেখছেন। বার্তাগুলোতে রাজনৈতিকভাবে উস্কানিমূলক মন্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। একটি কথোপকথনে, একজন অংশগ্রহণকারী দাবি করেন যে পরের দিনটি হবে ‘মোদি সরকারের শেষ দিন।’ এছাড়াও কয়েকটি বার্তায় এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছে যে, কিছু অংশগ্রহণকারী আন্দোলনের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। আরেকটি বার্তায় লেখা ছিল, ‘দেখো ইয়ার জো জান দেনে তক কো তাইয়ার ওহ ইয়ে সুনলো কে কাম সে কাম তুমহারা এহসান তো রাহেগা আনা ওয়ালি পিদিওঁ পার, আসে ওয়ালে বাচো পার’ (কেউ যদি প্রাণও হারান, ভবিষ্যৎ প্রজন্ম সেই আত্মত্যাগ মনে রাখবে)। অন্য একটি বার্তায় দাবি করা হয়েছে, যদি কোনও মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি হবে। তবে এই মন্তব্যগুলি ব্যক্তিগত মতামত ছিল, নাকি কোনও পরিকল্পিত কৌশলের অংশ সেই বিষয়টি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দিল্লি পুলিশের দাবি, পুরো তদন্তই প্রমাণের ভিত্তিতে এগোচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় প্রতিটি ডিজিটাল তথ্যের ফরেনসিক পরীক্ষা চলছে। মেসেজগুলির উৎস, আদান-প্রদানের সময়, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাদের সম্ভাব্য যোগসূত্র যাচাই করার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, সোমবারের সংঘর্ষে ১১৮ জন পুলিশকর্মী এবং প্রায় ৭০ জন বিক্ষোভকারী আহত হন। পাশাপাশি ১৫ থেকে ২০টিরও বেশি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশের দাবি। পুরো ঘটনার তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার