বিহারে জাতগণনার রিপোর্ট প্রকাশ, রাজ্যের ৩৬ শতাংশ অতি পিছড়ে বর্গের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিজেপিকে চাপে ফেলতে শুক্রবার জাতগণনার রিপোর্ট প্রকাশ করল নীতীস কুমার প্রশাসন। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মোট জনসংখ্যা ১৩ কোটি ১০ লক্ষের মতো। তার মধ্যেব ৩৬ শতাংশই অতি পিছড়ে বর্গের। অর্থা‍ৎ আর্থ-সামাজিক-শিক্ষা-সহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া। ২৭.১ শতাংশ পিছড়ে বর্গের অন্তর্ভুক্ত। তফশিলি জাতিভুক্তের সংখ্যা ১৯.৭ শতাংশ। তফশিলি উপজাতির সংখ্যা ১.৭ শতাংশ। সাধারণ শ্রেণিভুক্তের সংখ্যা ১৫.৫ শতাংশ।

আগামী লোকসভা ভোটে শুধুমাত্র উচ্চশ্রেণির ভোটে যাতে বিজেপি মাজিমাত করতে না পারে, তা মাথায় রেখেই রাজ্যে জাতিগত জনগণনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। বিজেপি ঘনিষ্ঠ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জাতিগত গণনার কাজে বাগড়া দেওয়ার জন্য পটনা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। প্রথমে স্থগিতাদেশ জারি করলেও পরে জাতিগত গণনার কাজ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয় পটনা হাইকোর্ট। তারপর দেশের শীর্ষ আদালতের দরজাতেও করা নিয়েছিল বিজেপি বান্ধ সংগঠনগুলি। যদিও জাতিগত গণনার উপরে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি শীর্ষ আদালত। বর্তমানে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

তার মধ্যেই সোমবার জাতিগত গণনার রিপোর্ট প্রকাশ করে দিয়েছে নীতীশ কুমার সরকার। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে যাদব সম্প্রদায়ের সংখ্যা হল, ১৪.২৭ শতাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জাতিগত গণনার রিপোর্ট প্রকাশ পাওয়ার পরে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য আরও সংরক্ষণের দাবি জোরালো হয়ে উঠবে। বর্তমানে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ রয়েছে। ওবিসি সংরক্ষণের সীমা বাড়ানো হলে, ভোটবাক্সে তার ফায়দা লুটবেন নীতীশ কুমার-তেজস্বী যাদবরা।

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর