মদ নিষিদ্ধ, তবুও বিহারে বিষমদ কাড়ল ২০ জনের প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে উৎসবের মরশুম। আর সেইসময় ঘটল বিষ মদকাণ্ড। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান ও চাপড়ায়   এলাকায়। সেখানে বিষমদ পান করে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে । এখন পর্যন্ত বেশ  কয়েকজন অসুস্থ রয়েছেন বলে খবর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনের তরফে জানান হয়েছে, বুধবার রাতে  মদ পান করার পর বেশ কয়েকজনের অবস্থা আচমকাই অবনতি হতে শুরু করে। তাদেরকে স্থানীয় হাসপাতালের ভর্তি করা হয়। চলছে চিকিৎসা। আর এই চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন। এখন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ছাপড়ার ৮ জন বাসিন্দা  রয়েছেন।

সংবাদমাধ্যমকে  সিওয়ান জেলা ম্যাজিস্ট্রেট মুকুল কুমার গুপ্তা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৭টার দিকে, মাঘর এবং আউরিয়া পঞ্চায়েত এলাকায় ৩ জনের মৃত্যুর খবর আসে। তারপর জানতে পারি বিষাক্ত মদ খেয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সিওয়ান ও চাপড়া এলাকা পরিদর্শনে গিয়েছেন আধিকারিকরা। জেলা প্রশাসন উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে । এই ঘটনা নিয়ে আবগারি দফতরের আধিকারিকদের একটি দলও  তদন্ত করবে।‘  অন্যদিকে বিহারের আবগারি মন্ত্রী  বিষাক্ত মদ খেয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে বারবার কী করে দেশে বিষাক্ত মদের কাণ্ড ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর