দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যে বয়সে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার কথা, বাবার আঙুল ধরে টলমল পায়ে পৃথিবীকে চিনতে শেখার কথা, সেই বয়সেই অজানা অসুখের সঙ্গে লড়াই করছে দেড় মাসের লব-কুশ। যে সন্তানকে ঘিরে একরাশ স্বপ্ন বুনেছিলেন বাবা-মা, আজ তারই সুস্থতার আশায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন অসহায় বাবা-মা। চোখের সামনে ছোট্ট ছেলের শারীরিক যন্ত্রণা, অথচ সামর্থ্য সীমিত, মিলছে না সমস্যার নিশ্চিত সমাধানও। 

শিশুটির বাবা সুভাষ কুমার পেশায় দিনমজুর। তিনি জানান, অসুস্থতার কারণে ছেলের মাথার ওজন বেড়ে প্রায় ১০ কেজি হয়েছে। অথচ ২০২৫ সালে জন্মের সময় অন্য শিশুদের মতোই স্বাভাবিক ছিল লব-কুশ। কিন্তু জন্মের মাত্র সাত দিন পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেই থেকে ছেলেকে সুস্থ করার লড়াই চালিয়ে যাচ্ছেন বাবা-মা। স্থানীয় চিকিৎসকদের দেখানোর পর ছেলেকে নিয়ে পটনায় ছুটেছেন সুভাষ। পটনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইজিআইএমএস, এইমস-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়েছেন সন্তানকে। ত্রিপোলিয়া হাসপাতাল-সহ বেসরকারি চিকিৎসকদের পরামর্শও নিয়েছেন। কিন্তু পরিবারের দাবি, এত চেষ্টার পরেও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। দিন আনা-দিন খাওয়া পরিবারটির কাছে সন্তানের চিকিৎসার খরচ জোগানোও কঠিন হয়ে উঠেছে। বন্যা ও ফসলের ক্ষতিতে এমনিতেই সংসারে টানাটানি। তার উপর বার বার হাসপাতালে যাতায়াত, পরীক্ষা ও ওষুধের খরচ। সব মিলিয়ে অসহায় পরিবারটির সঞ্চয় প্রায় শেষ।

আরও পড়ুনঃ আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

 প্রশাসন ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সুভাষ। তিনি জানান, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে ছেলের অসুস্থতার কারণ খুঁজে বার করা হোক। মিলুক যথাযথ চিকিৎসা ও আর্থিক সাহায্য। এক জন বাবার কাছে সন্তানের সুস্থতার চেয়ে বড় চাওয়া আর কী-ই বা হতে পারে’। সুভাষের এখন একটাই প্রার্থনা অসুস্থতার অন্ধকার কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুক তাঁর ছোট্ট লব-কুশ।

মাথায় আগুনের কলসি, হাতে মশলা নিয়ে মহিলাদের নাচ, রাজকোটের গরবা দেখে থমকে গেল নেটপাড়া

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

হলদিয়ায় আজ দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া