৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

৬০ বছরে বাবা হতে চলেছেন সুপারস্টার সলমান খান! প্রযোজক-পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন মনের কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছরে বাবা হতে চলেছেন সুপারস্টার সলমান খান! প্রযোজক-পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন মনের কথা। অভিনেতার ব্যক্তিগত জীবন কোনও সুপারহিট সিনেমার গল্পের চেয়ে কম নয়। বলিউডের মোস্ট এলিজেবেল বেচলর তিনি। জীবনে এসেছে অনেক নারী। কিন্তু বিয়ে অবধি গড়ায়নি কোনও সম্পর্ক। আজ তাঁর বাড়ি, গাড়ি এবং প্রচুর অর্থ রয়েছে, কিন্তু তাঁর বংশ রক্ষার জন্যে কেউ নেই। স্বাভাবিকভাবেই অভিনেতার জীবনে একটা শূন্যতা রয়েছে। একাধিকবার বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এবার তিনি সন্তান নেওয়ার কথা জানালেন।

১৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে করণ জোহারের বহু আলোচিত শো ‘কফি উইথ করণ’ সিজন ৯। এটাই এই শোয়ের শেষ সিজন। আর শোয়ের প্রথম অতিথি হয়ে আসছেন সলমান খান। সেখানেই সন্তান নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ভাইজান। প্রোমো অনুসারে, শোয়ে এসে অভিনেতা হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে কথা বলবেন। শোয়ে তারকাদের পেটের ভিতর থেকে কথা টেনে বের করাই সঞ্চালক করণ জোহারের কাজ। এদিন শোয়ে সলমানকে করণ জিজ্ঞাসা করেছিলেন, এখনও তিনি নিজের সন্তান না থাকার অভাব বোধ করেন কিনা? প্রশ্নের উত্তরে ভাইজান বলেন, ‘হ্যাঁ, নিশ্চই চাই। একদিন আমার সন্তান হবে। আমার পরিবারেরও এতে সম্মতি রয়েছে।’ সুতরাং অভিনেতার কথায় স্পষ্ট যে, তিনি শিগগির বাবা হতে চলেছে।

বর্তমানে গুঞ্জন, দীর্ঘদিন ধরেই রোমানিয়ান গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন সলমান। ২০১৫ সালে মুম্বইয়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। সলমানের পরিবারের সমস্ত অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। এর আগে সলমান সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ এবং ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু কোনও সম্পর্কই তাঁর বিয়ে পর্যন্ত গড়ায়নি। তাই তিনি এখনও অবিবাহিত রয়েছেন। এর আগেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সলমান। যেখানে তিনি জানিয়েছিলেন, বিয়ে করতে চান না, কিন্তু একটি সন্তান চান। অনেক অসহায় শিশুকে আর্থিক সাহায্যও করেছেন তিনি। এখন দেখার বিষয় কবে বাবা হন সুপারস্টার। 

মাথায় আগুনের কলসি, হাতে মশলা নিয়ে মহিলাদের নাচ, রাজকোটের গরবা দেখে থমকে গেল নেটপাড়া

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

হলদিয়ায় আজ দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া