রাজস্থানের বিকানেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন আট জন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজস্থান: পরপর দু’দিনে রাজস্থানে দুর্ঘটনার বলি ১৩ জন। বুধবার বিকানেরে সিলিন্ডার বিস্ফোরণে ৮ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বুন্দিতে টেম্পো ট্রলি উল্টে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার বিকানেরের একটি গয়না বাজারে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই ঘটনায় তিনজন নিহত হন। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সিলিন্ডার বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে বেসমেন্টের দুটি তলা ধসে পড়ে। একজন বিক্রেতা জানিয়েছেন যে এই দুর্ঘটনায় অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ টাকার সোনা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে প্রথমে স্থানীয়রা মনে করেছিলেন বুঝি বিমান হামলা হয়েছে।

বৃহস্পতিবার রাজস্থানের বুন্দি জেলার ২৭ নম্বর রাজ্য সড়কে একটি বাইককে বাঁচাতে গিয়ে বরযাত্রী নিয়ে যাওয়া একটি টেম্পো-ট্রলি উল্টে যায়। দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। ২৫ জনেরও বেশি গুরুতর আহত হন।

বুন্দি জেলা কালেক্টর অক্ষয় গোদারা জানিয়েছেন যে বাইকটিকে বাঁচাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোরী এবং চারজন মহিলা রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজস্থানে গত মাসেও একটি দুর্ঘটনা আসে যা সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছিল। জয়পুর জেলার জামওয়া রামগড় শহরে রবিবার একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। তাতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং একটি ছয় মাস বয়সী শিশু ছিল। পরিবারটি রাজস্থানের বিখ্যাত কৃষ্ণমন্দির খাটু শ্যাম মন্দির দর্শনে যাচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে।

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক