চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর জের? ৩১ বছর পর ফের বিট্টার বিরুদ্ধে তদন্ত শুরুর আবেদন

নিজস্ব প্রতিনিধিঃ রুপোলী পর্দায় সম্প্রতি ১৯৯০ সালে কাশ্মীরী পণ্ডিতদের সঙ্গে হওয়া অত্যাচারের আখ্যান নিয়ে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। ইতিমধ্যেই সেই সিনেমা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যপক আলোচনা। আর এবার এই সিনেমা মুক্তির পরপরই কাশ্মীরী পণ্ডিতদের দুর্দশার সূত্রপাত হয়েছিল যার হাত ধরে সেই বিট্টা কারাতের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরুর আবেদনপত্র জমা পড়ল আদালতে। এই ঘটনার প্রায় ৩১ বছর পরে বিট্টা কারাত ওরফে ফারুক আহমেদ দারের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু করার আবেদনপত্র জমা দিলেন তারই প্রথম শিকার সতীশ টিক্কুর পরিবার। 

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ভূস্বর্গে কাশ্মীরী পণ্ডিতদের ওপর যে অত্যাচার হয়েছিল তার মূল কাণ্ডারিই ছিল এই  বিট্টা কারাত। বলা হয়, তার হাত ধরেই শুরু হয়েছিল এই হত্যালীলা এবং এই সতীশ টিক্কুই ছিলেন তার প্রথম শিকার। তাঁকে প্রকাশ্যে অত্যন্ত নৃশংসভাবে খুন করে বিট্টা কারাত এবং তার সঙ্গীসাথীরা। সেখান থেকেই সূত্রপাত। এরপর একে একে বহু কাশ্মীরি পণ্ডিতকেই নৃশংসভাবে খুন করা হয় সেই সময়ে। যার মধ্যে অধিকাংশের পিছনেই ছিল এই বিট্টা কারাতের হাত। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের ওপর ভিত্তি করে একটি তদন্ত কমিশনও গঠন করা হয়। কিন্তু সেই তদন্তের কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। বুধবার সেই তদন্তের কাজই পুনরায় শুরু করার জন্য আবেদন জমা পড়ল আদালতে।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাতেই রয়েছে এই বিট্টা কারাত চরিত্রটি। কীভাবে সে এবং তার দলের অন্যান্য সদস্যরা কাশ্মীরি পণ্ডিতদের সবকিছু ছেড়ে পালাতে বাধ্য করেছিল তা ওই সিনেমাতেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ব্যাপারে কাশ্মীর পুলিশকে কখনই মুখ খুলে দেখা যায়নি। বিট্টা কারাত কয়েকবার প্রকাশ্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিল যে কমপক্ষে ২০ জন কাশ্মীরি পণ্ডিতকে সে খুন করেছে। সংখ্যাটা ৩০-৪০ ও হতে পারে। সেই সঙ্গে বিট্টা কারাত আরও জানায় যে তার প্রথম শিকার ছিলেন সতীশ টিক্কু। বিট্টা ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছিল যে, ২২ বছর বয়সী সতীশ টিক্কু আরএসএস দলের সদস্য ছিল। তাঁকে গুলি করে হত্যা করে বিট্টা।  

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ