Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাম-বামের লডা়ইয়ে জ্বলছে ত্রিপুরা

ধৃত এক

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিজেপি ও সিপিএম সমর্থকদের খণ্ডযুদ্ধে জ্বলছে ত্রিপুরা। ঘটনায় দুইজন জখম হয়েছেন। বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উভয়েই উভয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিনা প্ররোনচনায় হামলা চালানোর। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। সংঘর্ষের সঙ্গে জড়ি থাকার অভিযোগে গ্রেফতার এক। তবে তিনি বামসমর্থক না গেরুয়া শিবিরের সমর্থক সে ব্য়াপারে পুলিশের তরফ থেকে এই খবর লেখা পর্যন্ত কিছুই জানানো হয়নি।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  সংঘর্ষের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃকভিটে জামজুরিতে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক ভিটেতে চলছিল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য়ে সেখানে যাগ-যজ্ঞের আয়োজন করা হয়। অভিযোগ, কয়েকজন বিজেপি সমর্থক ওই বাড়ির সামনে গিয়ে দেওয়ালে গেরুয়া রঙ লাগাতে শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বাম-কর্মী সমর্থকেরা। তারা দেওয়ালে লাগাতে শুরু করে দলীয় পতাকা। শুরু হয় হাতাহাতি। সেই খবর পেয়ে সেখানে দুই দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক পৌঁছে গিয়ে একে অপরের ওপর চড়াও হয়। ঘটনাস্থলের আশ-পাশের দোকানে শুরু হয় অগ্নিসংযোগ। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। পৌঁছয় দমকলবাহিনী। অভিযোগ, দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। অন্যদিকে, দমকলবাহিনী ব্যস্ত থাকে আগুন নেভানোর কাজে। পরিস্থিত আপাতত নিয়ন্ত্রণে। তবে থমথমে। সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন ত্রিপুরায় ফের রামধাক্কা বিজেপির, দল ছাড়লেন বিধায়ক

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ