মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে না পেরে বাংলাতে এসে তৃণমূল ও কংগ্রেসের ওপর দায় ঠেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয় সরকারি মেশিনারিকে ব্যবহার করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়েও বিরোধীদেরই নিশানা করেছেন তিনি। কিন্তু বাস্তবের দিকে নজর দিলে দেখা যাবে উল্টো চিত্র। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২ আসনের দিকে নজর দিলেই বিজেপির আসল চরিত্র সামনে আসবে। জনসভায়, জাতীর উদ্দেশ্যে ভাষণে, সংসদে নারী ক্ষমতায়নের পক্ষে ঢাক বাজাচ্ছে বিজেপি। আসন্ন নির্বাচনে তাঁদেরই মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা। প্রথম দফায় তৃণমূলের মহিলা প্রার্থী যেখানে ২৪ জন, সেখানে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫ জন।

জানা গিয়েছে, তৃণমূল, সিপিএম বা কংগ্রেস—প্রত্যেকেরই মহিলা প্রার্থীর সংখ্যা গেরুয়া শিবিরের থেকে বেশি। প্রার্থীদের মনোনয়নপত্র ও হলফনামা বিশ্লেষণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। তারাই জানাচ্ছে, বিজেপির ক্ষেত্রে মহিলা প্রার্থীর অঙ্কটা মাত্র ১০ শতাংশ। এই গেরুয়া শিবিরই আবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের নিশানা করছে। বিরোধীরাও চুপচাপ বসে নেই। তাঁরাও এই মহিলা সংরক্ষণ ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে ঘরে-বাইরে বিপুল চাপে ফেলেছে। প্রিয়াঙ্কা গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই একটাই প্রশ্ন তুলেছেন, ২০২৩ সালে পাশ হওয়া বিল এতদিন কেন ফেলে রাখা হয়েছে? কার্যকর করা হয়নি কেন? সব বিরোধীরা এই বিলকে সমর্থন করেছিল।   

পঞ্চায়েত থেকে রাজ্যসভা-লোকসভা—সর্বত্র মহিলা প্রতিনিধিত্বের ক্ষেত্রে দেশের মধ্যে সামনের দিকে রয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনের প্রথম দফায় রাজ্যের শাসক দলের ১৪৯ জন প্রার্থীর মধ্যে মহিলা ২৪ জন। শতাংশের হিসেবে ১৬। এই ক্ষেত্রে সিপিআইএমএল এগিয়ে। তাদের ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা প্রার্থী। বিজেপি নিজেরাই মহিলা প্রার্থী দেয় না, তারাই নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে চলেছেন। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে না পারার ব্যর্থতা বিরোধীদের ওপরেই চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। 

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত