আচ্ছে দিন! এক বছরে বিজেপির সম্পত্তি বেড়েছে ১,০৫৬ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের আম জনতা আচ্ছে দিনের আশায় রয়েছেন গত নয় বছর ধরে। আম আদমির আচ্ছে দিন না এলেও দেশের এবং অধিকাংশ রাজ্যের শাসন ক্ষমতায় থাকা বিজেপির যে আচ্ছে দিন এসেছে তা বোঝাই যাচ্ছে। এক বছরে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলের সম্পত্তির পরিমাণ বেড়েছে ১,০৫৬ কোটি টাকার মতো। সেখানে কংগ্রেসের সম্পত্তি বেড়েছে ১১৪ কোটি টাকা। অর্থা‍ৎ কংগ্রেসের তুলনায় ‘সততা আর স্বচ্ছতার’ শ্লোগানধারী দলের সম্পত্তি বেড়েছে নয় গুনের বেশি।

সোমবার ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বর্ষে দেশের সাতটি সর্বভারতীয় দলের সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই রিপোর্ট অনুযায়ী, সম্পত্তির নিরিখে বাকি ছয় দলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে দেশের শাসকদল বিজেপি। ২০২০-২১ অর্থ বর্ষে মোদি-শাহের দলের সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৯৯০ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকা। আর ২০২১-২২ অর্থ বর্ষে তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬ কোটি ৮১ লক্ষ টাকা। অর্থা‍ৎ এক বছরে বিজেপির কোষাগার স্ফীত হয়েছে ১,০৫৬ কোটি টাকার বেশি।

সম্পত্তির নিরিখে অনেক পিছিয়ে দেশের প্রাক্তন শাসকদল কংগ্রেস। ২০২০-২১ অর্থ বর্ষে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল  ৬৯১ কোটি ১১ লক্ষ টাকা। তা ২০২১-২২ অর্থ বর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ কোটি ৬৮ লক্ষ টাকা। রাজনৈতিক দলগুলির সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় রাজনীতিতে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হওয়া সিপিএম। ২০২০-২১ অর্থ বর্ষে যেখানে সিপিএমের সম্পত্তির পরিমাণ ছিল ৬৫৪.৭৯৯ কোটি টাকা, তা ২০২১-২২ অর্থ বর্ষে বেড়ে হয়েছে ৭৩৫.৭৭ কোটি টাকা। সম্পত্তির নিরিখে চতুর্থস্থানে রয়েছে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)। জাতীয় রাজনীতিতে ক্রমশই শক্তিক্ষয়ের দিকে এগিয়ে যাওয়া দলটির সম্পত্তি কমেছে। ২০২০-২১ অর্থ বর্ষে যেখানে বসপার সম্পত্তির পরিমাণ ছিল ৭৩২ কোটি ৭৯ লক্ষ টাকা, তা কমে দাঁড়িয়েছে ৬৯০ দশমিক ৭১ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের সম্পত্তিও উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থ বর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পত্তির পরিমাণ ছিল ১৮২ কোটি টাকার সামান্য বেশি। তা এক বছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৮.১০ কোটি টাকা।

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

কড়া নিরাপত্তার মধ্যে মেদিনীপুর আদালতে আনা হল সুমিত রায়কে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা