দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে হেনস্তা করার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, মধ্যপ্রদেশে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মধ্যপ্রদেশের জব্বলপুরের বিজেপি নেত্রী একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের সপক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার পর থেকে বিতর্ক চরমে উঠেছে। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, ওই নেত্রী মহিলার অক্ষমতা সম্পর্কে মন্তব্য করছেন। যদিও এই ভিডিও’‌র সত্যতা যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। ওই ভিডিও ফুটেজে শোনা গিয়েছে যে, বিজেপি নেত্রী দৃষ্টি প্রতিবন্ধী ওই মহিলার প্রতি অবমাননাকর মন্তব্য করছেন। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ওই মহিলা এই জন্মে অন্ধ আছেন এবং পরজন্মেও অন্ধ থাকবেন। খ্রিস্টানদের মধ্যে সিঁদুর পরা এবং একটি শিশু আনার জন্য মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেও শোনা গিয়েছে।

এই নিয়ে এখন সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ওই ভিডিও ফুটেজে আরও দেখা গিয়েছে, ওই বিজেপি নেত্রী মহিলার হাত ধরে শারীরিকভাবে হেনস্তা করছেন এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করছেন। এই ঘটনাটি গত ২০ ডিসেম্বর জব্বলপুরের গোরখপুর এলাকার একটি গির্জায় ঘটেছে। সেখানে এক বিক্ষোভ দেখা দিয়েছিল। যেখানে বলপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলে বিপুল সংখ্যক হিন্দু সংগঠনের কর্মী জড়ো হয়েছিলেন। বিক্ষোভকারীরা দাবি করেছিলেন যে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মান্তরের জন্য গির্জায় আনা হচ্ছে। যার ফলে দু’‌পক্ষের মধ্যে তীব্র ঝামেলার সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বিজেপির জেলা কর্মী অঞ্জু ভার্গব হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন। অভিযোগ, তিনি গির্জা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। যেখানে শিশু এবং একজন প্রতিবন্ধী মহিলা বসে ছিলেন। ওই দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে সেখানে হেনস্তা করা হয় এবং তর্ক–বিতর্ক শুরু হয়ে যায়। যা অবশেষে ভাইরাল ভিডিওতে দেখা যায়। সেখানে ঝগড়ার বাতাবরণও তৈরি হয়েছিল। হিন্দু সংগঠনের কর্মীরা অভিযোগ করেছেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হাওয়াবাগ কলেজে আনা হয়েছিল এবং সেখানে মগজ ধোলাই করা হয়েছিল। যদিও এই দাবিগুলির সপক্ষে কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।

তাছাড়া সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসার পর কংগ্রেস সরাসরি বিজেপির উপর তীব্র আক্রমণ শানাতে শুরু করে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে অভিযোগ করেন যে, একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে লাঞ্ছিত, হেনস্তা করতে দেখা গেল। আর ওই মহিলা হলেন বিজেপির জব্বলপুর জেলা সহ–সভাপতি অঞ্জু ভার্গব। এখানেই শেষ নয়, কংগ্রেস নেত্রীর অভিযোগ, এই ঘটনা নিষ্ঠুরতা এবং সংবেদনশীলতার উদাহরণ হিসাবে উঠে এসেছে। আর বিজেপি এখান থেকে বাঁচতে দুরকম কথা বলছে বলে অভিযোগ করেন সুপ্রিয়া শ্রীনেত। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক