মহারাষ্ট্রে মন্দিরে লাউড স্পিকার হনুমান চল্লিশা পড়ার নিদান বিজেপি নেতার

লাউড স্পিকারে আজান পড়ার বিরোধিতা করেই ওই বিজেপি নেতা এমন মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে।

Share:

মুম্বই: আজান ও হনুমান চল্লিশা নিয়ে মহারাষ্ট্রে জোর বিবাদ শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের এক বিজেপি নেতা রাজ্যের সমস্ত হিন্দুদের মন্দিরে লাউড স্পিকারে হনুমান চল্লিশা পড়ার নিদান দিয়েছেন। লাউড স্পিকারে আজান পড়ার বিরোধিতা করেই ওই বিজেপি নেতা এমন মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে।

মোহিত কামবোজ নামের কোটিপতি ওই বিজেপি নেতা মঙ্গলবার ট্যুইটে লেখেন,’ মন্দিরের জন্য কারও লাউড স্পিকারের প্রয়োজন হলে আমাকে বলবেন। আমি বিনামূল্যে তা দেব।’ তিনি লেখেন, ‘দেশের প্রতিটি হিন্দুর এক স্বর হওয়া উচিত। তা সে জয় শ্রী রাম হোক বা হর হর মহাদেব হোক।’

মহারাষ্ট্রের নববর্ষের উৎসব গুডি পাডওয়া উপলক্ষে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা ও বিজেপির তরফে একটি মিছিল করা হয়। সেই মিছিলে লাউড স্পিকারে হনুমান চল্লিশা চালানো হয়। তারপর থেকে মন্দির মাইক বাজানোর পক্ষে বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা জোর সওয়াল করে। এর আগে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার তীব্র বিরোধিতা করেন। তিনি মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধের দাবি করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে বৃহন্মুব্ববই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে নিজেদের হালে হাওয়া আনতেই বিজেপি ও তার জোটসঙ্গী মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এই ধরনের বিতর্ক উস্কে দিচ্ছেন। তবে রাজ্যের শাসক দল শিবসেনা এর তীব্র বিরোধিতা করেছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, রাাজ ঠাকরে মসজিদ থেকে লাউড স্পিকার সরিয়ে নেওয়ার দাবি করেছেন। সমাজের মধ্যে বিভাজন আনার চেষ্টা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো মসজিদ থেকে লাউড স্পিকার সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এটা মহারাষ্ট্র। এখানে আইন অনুসারে কাজ করা হয়।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক