চলতি সপ্তাহেই ফের ১৫০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট নির্ঘন্ট ঘোষণার আগেই ফের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পথে বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই আটটি রাজ্যের ১৫০ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় দফায় যে রাজ্যগুলির প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা, কর্নাটক ও রাজস্থান।

গত শনিবার আচমকাই লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল পদ্ম শিবির। উত্তরপ্রদেশ, গুজরাত, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। যদিও ওই প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাম ধাক্কা হজম করতে হয়েছিল নরেন্দ্র মোদি-অমিত শাহদের। পশ্চিমবঙ্গের আসানসোল ও উত্তরপ্রদেশের বারাবাঁকির প্রার্থী পবন সিং ও উপেন্দ্র সিংহ রাওয়াত ভোটে না লড়ার কথা জানিয়ে দিয়েছিলেন। ফলে বিজেপি নেতৃত্বকে মুখ পোড়াতে হয়েছিল।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে মহারাষ্ট্র, কর্নাটক, হরিয়ানা-সহ আট রাজ্যের ১৫০ আসনের প্রার্থীর নাম নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতারা। প্রায় ৬ ঘন্টা ধরে চলে বৈঠক। ওই বৈঠকে ঠিক হয়েছে, নাগপুর আসন থেকে ফের প্রার্থী করা হবে প্রবীন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িকে। প্রয়াত নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডেও প্রার্থী হচ্ছেন। বুধবারই মহারাষ্ট্রে জোট সঙ্গী দুই দল শিন্ডে সেনা ও অজিত পওয়ারের এনসিপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের ৪৮ আসনের মধ্যে ৩২ আসনে লড়বে বিজেপি। বাকি ১৬ আসনের মধ্যে ১২টি পাবে শিন্ডে সেনা এবং চারটিতে লড়বে এনসিপি অজিত গোষ্ঠী।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি