দুর্নীতি নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে সরব হওয়ার ফল? আত্মঘাতী বিজেপি কর্মী

তবে এই মুহূর্তে কোনওভাবেই পদত্যাগ করবেন না ওই মন্ত্রী, মঙ্গলবার বিকেলে এই কথা স্পষ্ট জানিয়েছেন  মন্ত্রী এস ঈশ্বরাপ্পা। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একসময়ে মুখ খুলেছিলেন খোদ গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে। তারই চরম মাশুল দিতে হল কর্ণাটকের এক ঠিকাদার তথা বিজেপি কর্মীকে। জানা যাচ্ছে, সম্প্রতি কর্ণাটকের উদুপির একটি গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই বিজেপি কর্মী তথা স্থানীয় ঠিকাদার সন্তোষ পাতিলের মৃতদেহ, যিনি গতকাল অর্থাৎ সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তবে নিজের জীবন শেষ করার আগে ওই ব্যক্তি একটি সুইসাইড নোট লিখে সেটা তাঁর একজন সাংবাদিক বন্ধুকে পাঠিয়ে দিয়ে গিয়েছেন। যেখানে তিনি লিখে গেছেন যে তাঁর মৃত্যুর জন্য দায়ী কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী এস ঈশ্বরাপ্পা। সম্প্রতি তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সেই সঙ্গে মন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে কর্ণাটকের বিজেপি সরকার। ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে অনেকে মন্ত্রী এস ঈশ্বরাপ্পা দাবি করেছেন। তবে এই মুহূর্তে কোনওভাবেই পদত্যাগ করবেন না ওই মন্ত্রী, মঙ্গলবার বিকেলে এই কথা স্পষ্ট জানিয়েছেন  মন্ত্রী এস ঈশ্বরাপ্পা। 

কর্ণাটকের ওই ঠিকাদার সন্তোষ কে পাতিল মৃত্যুর আগে তাঁর সুইসাইড নোটে লেখেন, ‘আরডিপিআর মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা আমার মৃত্যুর জন্য এককভাবে দায়ী। আমি আমার আশা-আকাঙ্খাকে পাশে রেখে এই সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় লিঙ্গায়ত নেতা বিএসওয়াই এবং অন্য সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমার স্ত্রী এবং বাচ্চাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।’ 

উল্লেখ্য, মৃত ওই ঠিকাদার ছিলেন সেইসব ঠিকাদারদের মধ্যে একজন যারা সরাসরি কর্ণাটক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। সেই সঙ্গে সন্তোষ ছিলেন হিন্দু যুব বাহিনীর জাতীয় সভাপতি। গত মাসেই তিনি কর্ণাটকের কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন যে ২০১৯ সাল থেকে তিনি সন্তোষের একটি শেষ হওয়া প্রকল্পের জন্য অর্থপ্রদান করার প্রতিশ্রুতি দেওউয়ার পরেও শেষ পর্যন্ত টাকা দেননি এবং এর জেরে বিপুল ঋণে জর্জরিত হয়েছেন তিনি।  সেই সঙ্গেই তিনি বলেন, ‘মহামারী এবং অন্যান্য রাজনৈতিক কারণে, প্রক্রিয়াটি বিলম্বিত হতে থাকছে। আমি ২০১৯ সালে প্রকল্পটি শেষ করেছি কিন্তু এখনও এটির জন্য একটি পয়সাও পাইনি। আমি এটির জন্য প্রচুর অর্থ ধার নিয়েছি এবং এখন ঋণ হাঙ্গরদের শিকার হচ্ছি।’  

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে