কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য কঙ্গনার, ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব

তাঁর এই বক্তব্যের পরে, বিরোধীরা তীব্রভাবে বিজেপিকে নিশানা করে এবং কঙ্গনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কঙ্গনা রানাউত, চব্বিশের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিজেপির টিকিটে লড়ে সাংসদ হয়েছেন। যদিও ভোট ময়দানে নামার আগেই অভিনেত্রীর একাধিকবার বিপাকে পড়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে তাঁর প্রোফাইল ও হারিয়েছিলেন তিনি। আর ময়দানে পা ফেলার পর থেকেও একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা। কখনও তাঁর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ, আবার কখনও মহিলা জওয়ানের কাছে থাপ্পড় খাচ্ছেন। যাইহোক, তাঁর মুখে যেন কিছুতেই লাগাম পড়ছে না। কৃষক আন্দোলনে বরাবরই কৃষকদের বিপক্ষে গিয়ে সরকারের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন তিনি। আর এই নিয়ে তাঁকে নানারকম হুঁশিয়ারিও দেওয়া হয়। এমনকী সেই কারণেই চণ্ডীগড়ে মহিলা জওয়ানের কাছে থাপ্পড় খান। কিন্তু তাও শুধরানোর নাম নেই তাঁর। তবে এবার তিনি নিজের দল থেকেই বহিষ্কারের সতর্কতা পেলেন। কারণ সোমবার সকালে একটি সাক্ষাৎকারে কৃষকদের আন্দোলন সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন কঙ্গনা। আর তাতেই বিপাকে পড়ে যায় গেরুয়া শিবিরও। তাঁর এই বক্তব্যের পরে, বিরোধীরা তীব্রভাবে বিজেপিকে নিশানা করে এবং কঙ্গনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানায়। আর ক্রমবর্ধমান বিতর্কের পরে, বিজেপি তড়িঘড়ি বাঁচতে কঙ্গনার করা মন্তব্যের আপত্তি জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে এবং বলেছে যে কঙ্গনাকে ভবিষ্যতে এমন কোনও বিবৃতি না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

আসলে, কঙ্গনা রানাউত ওই সাক্ষাত্কারে বলেছিলেন যে, “কৃষক আন্দোলনের সময়ে যদি আমাদের শীর্ষ নেতৃত্বরা শক্তিশালী না হত, তাহলে পঞ্জাবও বাংলাদেশ হত।” কঙ্গনা রানাউতের এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই বিরোধীরা লাগাতার তাঁকে আক্রমণ শুরু করে, সঙ্গে বিজেপি দলকেও নিশানা করা হয়। অন্যদিকে কঙ্গনার বিরুদ্ধে NSA-এর অধীনে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কংগ্রেস। তাই এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তে বিজেপিও কঙ্গনার বিতর্কিত বক্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে বলেছে যে এটি তার ব্যক্তিগত বক্তব্য এবং এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কঙ্গনার বিতর্কিত বক্তব্য নিয়ে বিজেপির কেন্দ্রীয় মিডিয়া বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছে, “কৃষকদের আন্দোলনের প্রেক্ষাপটে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত যে বক্তব্য দিয়েছেন তা দলীয় মতামত নয়। কঙ্গনা রানাউতের বক্তব্যের সঙ্গে ভারতীয় জনতা পার্টি দ্বিমত প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে নীতির বিষয়ে কথা বলতে বলা হয়েছে। দলের ইস্যুতে কঙ্গনা রানাউতকে এ ধরনের বিবৃতি দেওয়ার অনুমতিও দেওয়া হয়নি।”

কৃষকদের আন্দোলন নিয়ে ঠিক কী বলেছিলেন কঙ্গনা রানাউত?

একটি মিডিয়া সাক্ষাৎকারে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেছিলেন যে, “কৃষক আন্দোলনের সময় আমাদের শীর্ষ নেতৃত্ব দুর্বল হলে বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে ঘটতে পারত। কৃষক আন্দোলনের সময় যা হয়েছে তা সবাই দেখেছে। বিক্ষোভের নামে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। সেখানে ধর্ষণ হচ্ছিল, মানুষ খুন করে ফাঁসি দেওয়া হচ্ছিল। কৃষি আইন প্রত্যাহারের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়া হয়, তখন সমস্ত দুষ্কৃতীরা হতবাক হয়ে গিয়েছিল। কারণ তার পরিকল্পনা ছিল অনেক দীর্ঘ।”

প্রশ্ন তুলেছে কংগ্রেস

কঙ্গনার এই বক্তব্যকে নিশানা করেছে বিরোধী দলগুলো। পাঞ্জাব কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজ কুমার ভার্কা কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর নিবন্ধন এবং NSA-এর অধীনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, কঙ্গনা পাঞ্জাব ও কৃষকদের মানহানি করেছেন। এমন পরিস্থিতিতে তাকে ডিব্রুগড় জেলে পাঠানো উচিত। ভার্কা বলেন, কঙ্গনা প্রতিদিন পাঞ্জাবের নেতা ও কৃষকদের নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের