লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্মলা- জয়শঙ্কর !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, আসন্ন লোকসভা নির্বাচনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বর্তমানে তারা দুজনেই  উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। তবে তারা দীর্ঘদিন ধরে এমপি থাকলেও কোনদিন নির্বাচনে অংশগ্রহণ করেনি।

জোশী প্রকাশ জানান, বিজেপি এই নির্বাচনের মাধ্যমে তাদের তাদের নির্বাচনী অভিষেকের পরিকল্পনা করছে। তবে নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর কর্ণাটক থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র  মারফত জানা গিয়েছে, নির্মলা সীতারামন ও জয়শঙ্কর যে লোকসভা নির্বাচনে লড়বেন, সেটাই মোটামুটি চূড়ান্ত। কোথা থেকে তাঁরা লড়বেন, তা কর্নাটক হোক বা অন্য কোনও রাজ্যে, তা এখনও ঠিক হয়নি।

নির্মলা সীতারমন বর্তমানে রাজ্যসভায় কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে এস জয়শঙ্কর গুজরাটের প্রতিনিধিত্ব করছেন। ২০০৮ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন নির্মলা। ২০১৪ সাল পর্যন্ত দলের জাতীয় মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি মন্ত্রী হয়েছিলেন। একই বছর তিনি অন্ধ্র প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হন। নির্মলা সীতারমণ ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে এস জয়শঙ্কর একজন পেশাদার কূটনীতিক। ২০১৫ সালে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। রাজ্যসভাতেও মনোনীত হয়েছিলেন তিনি। বছরের পর বছর ধরে, তিনি আন্তর্জাতিক ফোরামে ভারতীয় বিদেশনীতির কট্টর প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ