দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের চার সদস্য, শ্রীরামপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে হুগলির শ্রীরামপুরে দিল্লি রোডে ভয়াবহ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী টোটোকে পিছন থেকে ধাক্কা দিয়ে পিষে দিল লরি। এই ঘটনায় প্রাণ হারিয়েছে টোটো চালক সহ চারজন। এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে পুলিশ আধিকারিকরা।

বৃহস্পতিবার সকালে টোটোয় চেপে কাজ যাচ্ছিল ঋষিকেশ সিংহ, তাঁর স্ত্রী লক্ষ্মী সিংহ , বড় মেয়ে ঋতিকা সিংহ এবং ছোট মেয়ে নিধি সিংহ। তখনই লরির ধাক্কার অভিঘাতে টোটোটি তীব্র গতিতে সামনে এগিয়ে গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে। দুই লরির চাপে পিষে যায় মধ্যে থাকা টোটো। তা দেখেই এগিয়ে আসে স্থানীয়রা। তারা এসে উদ্ধার করলেও শেষ রক্ষা হল না। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের।

উল্লেখ্য, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুরের পুলিশ কর্মকর্তারা। তাদেরকে দেখা মাত্রই স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। এরপরেই ঘাতক   লরি সহ কয়েকটি লরি ভাঙচুর চালাতে থাকেন  বাসিন্দারা। এরফলে বন্ধ হয়ে যায় দিল্লি রোড। এই দুর্ঘটনার পর দিল্লির রোডের দিল্লি রোডে যান চলাচলের উপর আরও বেশি করে নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিনের দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন