Gujarat: টার্গেট ১৫০ আসন, মোদির গড় ধরে রাখার ছক তৈরিতে ব্যস্ত বিজেপি

২০১৭-তে দল ১০০ পেরোতে পারেনি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষে গুজরাতে (Gujrat) বিধানসভা নির্বাচন। গুজরাতকে পাখির চোখ করেছে আমআদমি পার্টি (AAP)। দলের শীর্ষ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি সেখানে গিয়ে একটি রোড শো করেন। পঞ্জাব দখলের পর আম আদমি পার্টি রীতিমতো উচ্ছ্বসিত।

বসে নেই বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi) একাধিকবার গুজরাতে গিয়ে সভা করেছেন। আগামীদিনেও সেখানে তার সভা করার কথা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গুজরাতের বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমতো ব্যস্ত। মোদির গড় হাতছাডা় হওয়া মানে মান-ইজ্জত চলে যাওয়া। সেটা যাতে না হয়, তার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজেপি শীর্ষ নেতৃত্বের লক্ষ্য ১৮২টি আসনের মধ্যে কম করেও ১৫০টি (150) আসন দখল করা। ১৯৯৫ সাল থেকে গুজরাত তাদের দখলে। তবে এবারের লড়াই অন্যান্য বছরের থেকে যে একেবারেই ভিন্ন ধরনের, কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মেনে নিয়েছে। তাই, এখন থেকেই তারা ঘুঁটি সাজাতে ব্যস্ত।

১৯৯৫ থেকে এখনও পর্যন্ত গুজরাতে যে কটি নির্বাচন হয়েছে, তার মধ্যে বিজেপির জয় করেছিল ১১৫ থেকে ১২৭টি আসন। কিন্তু ২০১৭-তে দল ১০০ পেরোতে পারেনি। এ বছর যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছেন মোদির বিশ্বস্ত সৈনিক অমিত শাহ। দলের এই টার্গেটের কথা গুজরাত প্রদেশ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন জামিন পেলেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেবানি

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?