‘দ্রাবিড় ভূমি থেকে মুছে গেল বিজেপি’, পদ্ম শিবিরকে খোঁচা স্ট্যালিনের

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষেও ফের সওয়াল করেছেন করুণানিধি পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরেই ফের ২০২৪ সালের লোকসভা ভোটে মতাদর্শ ভুলে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আসার আর্জি জানালেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পাশাপাশি দলের অভূতপূর্ব জয়ের জন্য কংগ্রেসকে অভিন্দন জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো। সূত্রের খবর, ফোন করে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও সিদ্ধারামাইয়া অভিনন্দন জানিয়েছেন করুণনিধি-পুত্র।

কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরেই শনিবার বিকেলে পদ্ম শিবিরকে খোঁচা দিয়ে টুইট করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। টুইটে স্ট্যালিন লিখেছেন, ‘কর্নাটকে চোখধাঁধানো ফলাফলের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা। অনৈতিকভাবে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার, অপরিসীম দুর্নীতি, হিন্দির আগ্রাসন-কোন কিছুই ভোলেননি কন্নড় ভাই বোনেরা। তাই বিজেপিকে যোগ্য জবাব দিয়ে কন্নড় জাত্যাভিমানকে উঁচুতে নিয়ে গেলেন। দ্রাসবিড় ভূমি থেকে বিজেপিকে মুছে দিয়েছে দ্রাবিড় পরিবাররা। এবার সময় এসেছে সবাইকে একজোট হয়ে ২০২৪ সালের লোকসভা ভোট লড়ার।’

কর্নাটকে বিজেপির লজ্জাজনক হারে খুশি এমডিএমকে নেতা ভাইকো-ও। রাজ্যসভার সাংসদের কথায়, ‘সাম্প্রদায়িক রাজনীতির জন্য বিজেপিকে চরম শিক্ষা দিয়েছেন কর্নাটকের নাগরিকরা। কর্নাটককে হিন্দুত্ববাদের পরীক্ষাগার বানিয়ে ফেলেছিলেন বিজেপি নেতারা। তা মেনে নেননি কন্নড়রা।’ কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের জন্য রাহুল গান্ধিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান-ও।

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির